শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আদমদীঘিতে ছিনতাই হওয়া ৫৮ মেট্রিক টন চাল উদ্ধার, গ্রেফতার-৬

চাল ছিনতাই এর ঘটনায় গ্রেফতারকৃত ছয়জন।

বগুড়ার আদমদীঘিতে ট্রাকে চাল বোঝাই করে মোকামে না পৌঁছে রাস্তায় ছিনতাই হওয়া তিন অটোরাইচ মিলের ৫৮ মেট্রিক টন চাল ও দুটি ট্রাক উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ। গত শুক্রবার (১২ জানুয়ারী) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাল উদ্ধারসহ ৬জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলার কাহালু উপজেলার বিবির পুকুর গ্রামের আবুল কালামের ছেলে আজমল হোসেন (৩৩), একই উপজেলার লোহাজার গ্রামের আবুল কালামের ছেলে নাজমুল হোসেন (৩৬), উলট্র পূর্বপাড়ার বাবু শেখের ছেলে লিটন শেখ (৩০), নওগাঁ সদরের চকবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে সুজন হোসেন (২৬) ও সাইদুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২০) আনন্দনগর গ্রামের আব্দুস ছামাদের ছেলে হাসান আলী (২৪)। এ ব্যাপারে আদমদীঘি থানায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারী বেলা ১১ টায় আদমদীঘির পূর্ব ঢাকারোড এলাকার মেসার্স সালমান অটোরাইস মিলে ঢাকা মেট্রো-ট-১৪-১৪৬৭ নম্বর ট্রাকে মোট ১৪ মেট্রিক টন বোঝাই করে বেলা সাড়ে ৩টায় নারায়নগঞ্জ সানারপাড়া মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামের চাল মোকামের উদ্দেশ্যে পাঠানো হয়। একই তারিখে বৈশাখী অটোরাইস মিলে বগুড়া-ট-১১-১১৫৪ ও ঢাকা মেট্রো-ট- ১৬-০৩২৩ নম্বর পৃথক দুটি ট্রাকে ৩০ মেট্রিক টন চাল বোঝাই করে বিকেল ৪টায় ঢাকা মিরপুর সততা রাইচ এজেন্সি মোকামে পাঠানো হয়। অপরদিকে গত ৮ জানুয়ারী দুপুর সাড়ে ১১ টায় আদমদীঘির কলাবাগান এলাকার মেসার্স বুশরা এগ্রোফুডস রাইচ মিলে ঢাকা মেট্রো-ট- ১৬-৬১৩৮ নম্বর ট্রাকে ১৪ মেট্রিক টন চাল বোঝাই করে ঢাকা উত্তর বাড্ডা মেসার্স পিরোজপুর রাইচ এজেন্সি নামক মোকামে পাঠানো হয়। তিন রাইচ মিল থেকে পৃথক চার টি ট্রাকে ১ হাজার ১৫ বস্তায় ২৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের মোট ৫৮ মেট্রিক টন চাল পাঠানো হয়। এদিকে নির্ধারিত সময়ে চাল বোঝাই ট্রা গুলো স্ব-স্ব মোকামে না পৌঁছ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। ফলে আদমদীঘি উপজেলা তিনটি অটোরাইস মিলের মালিকদের মনে নানা সন্দেহের সৃষ্ঠি হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মেসার্স সালমান অটোরাইস মিলের প্রোডাকশন ম্যানেজার ইচহাক আলী, বৈশাখী অটোরাইস মিলের স্টোর ইনচার্জ এনামুল হক ও মেসার্স বুশরা এগ্রোফুডস রাইচ মিলের প্রশাসনিক কর্মকর্তা মখলেছুর রহমান বাদি হয়ে পৃথক ভাবে আদমদীঘি থানায় অভিযোগ করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, চালসহ ট্রক ছিনতাই ঘটনার পর বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বগুড়া জেলার কাহালু উপজেলার একটি পেট্রোল পাম্পের নিকট থেকে চাল বোঝাই একটি ট্রাক ও ১টি খালি ট্রাক এবং নওগাঁর হাঁপানিয়া এলাকার একটি গুদাম থেকে অবশিষ্ট চালসহ মোট ৫৮ মেট্রিক টন চাল উদ্ধারসহ উল্লেখিত ৬জনকে গ্রেফতার করা হয়েছে। 

Tag
আরও খবর