সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'সবার পাঠশালা'-এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও নার্সিং কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোট ৮৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান সহ 'শিক্ষা সম্মেলন-২০২৫' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩রা এপ্রিল) সকাল ১০টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সবার পাঠশালার সভাপতি জয় লালার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান ও শিক্ষা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। সবার পাঠশালার অন্যতম সদস্য পারুল আক্তারের সঞ্চালনায় শিক্ষা সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- নীলফামারী সরকারি কলেজের প্রভাষক শ্রী কৃষ্ণ অধিকারী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মোঃ মাসুদ বিন আমিন সুমন, সবার পাঠশালার উপদেষ্টা শ্রী বকুল রায়, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন প্রমুখ। উল্লেখ্য, 'সবার পাঠশালা' একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। গত ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, সেবা, মানবতা, খেলাধুলা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
Tag
আরও খবর