এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

দুই মাস পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন বন্ধ করেছে কারখানা কর্তৃপক্ষ। 

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে অন্য একটি কারখানায় গ্যাস সরবরাহের জন্য যমুনা ফার্টিলাইজার কোম্পানির উৎপাদন বন্ধ করে দেয়া হয়। বর্তমানে কারখানাটিতে উৎপাদন করতে গড়ে প্রতিদিন গ্যাসের প্রয়োজন ৪০ থেকে ৪৫ মিলিয়ন ঘনফুট।

যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহিদুল্লাহ খান জানান, নবনির্মিত ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানিতে গ্যাস সরবরাহ বাড়াতে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে চলমান গ্যাসের সংকটের কারণে পর্যাপ্ত পরিমাণে গ্যাস না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্যাস সংযোগের মাধ্যমে একসাথে দুইটি কারখানায় চালু রাখা সম্ভব নয়। কৃষক ও ডিলারদের উদ্দেশ্য বলতে চাই বর্তমানে যমুনা সার কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ রয়েছে, চলতি মৌসুমে সার সংকটের কোনো আশঙ্কা নেই।

এর আগে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে কারখানাটির ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেন কারখানা কর্তৃপক্ষ। পরে ৫৭ দিন পর নভেম্বরের ১ তারিখে যমুনা সার কারখানা পুনরায় গ্যাস  সংযোগের পর কারখানায় যান্ত্রিক ত্রুটির সমাধানের শুক্রবার (১৭ নভেম্বর) রাত ১ টায় উৎপাদনে যেতে সক্ষম হয় কারখানা কর্তৃপক্ষ।

 জামালপুর,শেরপুর,টাঙ্গাইল ও উত্তরবঙ্গসহ ১৯ জেলায় যমুনা সার কারখানা থেকে সার সরবরাহ করা হয়।বিভিন্ন সময় গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে  ১২০০ থেকে ১৪০০ মেট্রিক টনে নেমে এসেছে সার উৎপাদন।


আরও খবর