কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

সাতক্ষীরা ৪ আসনের নবনির্বাচিত এমপি আতাউল হক দোলনের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা ৪ আসনের নবনির্বাচিত এমপি আতাউল হক দোলনের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত


সাতক্ষীরা জেলার কালিগঞ্জে সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৫ জানুয়ারী বিকাল ৩ টায় কাঁকশিয়ালী ব্রিজ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখের সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।

এসময় তিনি বলেন, গত ৭ তারিখ কালিগঞ্জ-শ্যামনগরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন সে জন্য আমি সকলের কাছে ঋণী। আমি জনগণের সেবক হতে চাই, আমি আপনাদের ভাই হতে চাই।
বিগত দিনে আপনাদের পাশে যেভাবে ছিলাম আগামি ৫ বছর আপনাদের সাথে সেভাবে থাকতে চাই। আমি কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলাকে সমান চোখে দেখবো।

আমার বাড়ি শ্যামনগর হলেও আজ থেকে আপনারা মনে করবেন আমি কালিগঞ্জ-শ্যামনগরের সন্তান। যে কোন বিপদ আপদে আপনারা আমাকে পাশে পাবেন বলে জানান তিনি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট'র সার্বিক ব্যবস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন ও সজল মুখার্জি, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ সহ উপজেলার ৮ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণ। 

আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১ ঘন্টা ৩৮ মিনিট আগে