চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

রূপগঞ্জে দুস্থ গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন এলাকায়  গরিব অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ১৬ জানুয়ারি মঙ্গলবার রূপগঞ্জ দুস্থ কল্যাণ ফাউন্ডেশনের নিজস্ব অর্থ্যায়নে ৫ শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ দুস্থ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি  মকবুল হোসেন, সাধারণ সম্পাদক এসএম রোবেল মাহমুদ, সংগঠনে অন্যান্য সদস্য রিপন সরকার, মোঃ পারভেজ, এনামুল হক, সিরাজুল ইসলাম, মোঃ শাহীন, সৈকত হোসেন, গোলাম মোস্তফা সাগরসহ আরো অনেকে। 

বিতরণী সভায় সংগঠনে সভাপতি মকবুল হোসেন বলেন, রুপগঞ্জ দুস্থ কল্যান  ফাউন্ডেশনের উদ্যোগে  রূপগঞ্জের হাটাবো ও ভুলতা এলাকায় অসহায়, হত-দরিদ্র ও সুবিধা বঞ্চিত ৫ শতাধিক মামুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এ শীতবস্ত্র বিতরণীয় কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা রূপগঞ্জ দুস্থ কল্যাণ ফাউন্ডেশন অসহায় ও হত দরিদ্র মানুষের পাশে সবসময় আছি এবং থাকবো। 

সংগঠনের সাধারণ-সম্পাদক এস এম রোবেল মাহমুদ বলেন, গরিব অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে মধ্য দিয়ে আমরা রূপগঞ্জ দুস্থ কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেছি। এ সংগঠনের মাধ্যমে রূপগঞ্জের গরিব অসহায়, হত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াবো। 

Tag
আরও খবর