ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

বাস্তুহারা শীতার্ত মানুষের মাঝে সুবা'র কম্বল বিতরণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-01-2024 12:45:49 am

স্টেট ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (সুবা) এর উদ্যোগে বাস্তুহারা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। গত সোমবার রাত ৯ টার দিকে ধানমন্ডি মেইন ক্যাম্পাসের সামনে শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।


এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবা'র সভাপতি ডা: শওকত আরা হায়দার এবং সঞ্চালনা করেন সুবা'র সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূইয়া রাসেল। এই কার্যক্রমের উদ্বোধন করেন সুবার সহ-সভাপতি ও অতিথি ডট কম এর এডমিন ডিরেক্টর ড. সিরাজুল ইসলাম।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুবা'র কোষাধ্যক্ষ সুজিত রঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার (বাবু), তানভীর আলম, আইন সম্পাদক এডভোকেট শাবনুর আকতার স্বপ্ন, উপ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সুবা'র রিলেশনশীপ অফিসার নিশান সহ সুবার সদস্যবৃন্দ।

 অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। © ফাইল ছবি। 

উদ্বোধনী অনুষ্ঠানে ড. সিরাজুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। বাস্তুহারা মানুষ যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


সুবা'র সভাপতি এবং সাধারণ সম্পাদক একইসুরে তাল মিলিয়ে বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।

আরও খবর