লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মহেশপুরে সোনা চোরাচালান নিয়ে দ্বন্দ্ব, গুলিতে নিহত ২

সোনা চোরাচালান নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে শামিম হোসেন ও মন্টু মিয়া নামে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শামসুল ইসলাম নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার(১৭ জানুয়ারি) বিকাল ৫টার দিকে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাঘাডাঙ্গা গ্রামের তরিকুল ইসলাম আকালে নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালাতে গেলে তাদেরকে গুলি চালিয়ে হত্যা করা হয়। শামিম হোসেন বাঘাডাঙ্গা গ্রামের ছামসুল ইসলামের ও মন্টু মিয়া একই গ্রামের নয়ন মন্ডলের ছেলে।

এ ঘটনার পর থেকে হামলাকারী তরিকুল ইসলাম আকালে পলাতক রয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও আধিপত্য বিস্তার নিয়ে তরিকুল ইসলাম আকালে ও নিহত ব্যক্তিদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার হামলা পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে। বুধবার বিকালে বিরোধের জের ধরে শামুসল ইসলাম ও তার ছেলে শামিম এবং মন্টু মিয়া দেশী অস্ত্র নিয়ে তরিকুল ইসলাম আকালের বাড়িতে হামলা চালাতে আসে। এ সময় আকালে তার বাড়ির ছাদ থেকে গুলি চালায়। এতে মন্টু ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে শামিম ও তার পিতা আহত শামসুল ইসলামকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে জরুরী বিভাগের চিকৎসক ডা: মামুন গুলিবিদ্ধ শামিম হোসেনকে মৃত ঘোষা করেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদ বিন হেদায়েত জানান, হাসপাতালে আনার আগেই শামিম মারা গেছে। স্থানীয় ইউপি সদস্য ওবাইদুল ইসলাম জানান, গুলিতে শামিম ঘটনাস্থলেই নিহত হন। আর মন্টু জীবননগর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

এ ব্যাপারে মহেশপুরের ভৈরবা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের জীবননগর ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন হামলাকারীকে পুলিশ গ্রেফতার করতে এলাকায় তল্লাশী চালাচ্ছে। এছাড়া বিজিবি সদস্যরাও সীমান্তে অভিযান শুরু করেছে।

Tag
আরও খবর
deshchitro-6a8ec12604a0c-260826043414.webp
‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

১ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে







6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৫ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে