'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

বেগমগঞ্জে এমপিওভুক্তিতে দুর্নীতি, প্রধান শিক্ষক গ্রেপ্তার

বেগমগঞ্জে এমপিওভুক্তিতে দুর্নীতি, প্রধান শিক্ষক গ্রেপ্তার


নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের লাউতলী উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষক এমপিওভুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃত মো.ইউনুছ নবী ওরফে মানিক (৫৫)) কাদিরপুর ইউনিয়নের নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের ইন্টু ড্রাইভার বাড়ির মৃত মো.ইব্রাহীমের ছেলে।


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ১৫ নভেম্বর লাউতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ বোর্ডে উপস্থিত থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন গ্রেপ্তারকৃত আসামি মো.ইউনুছ নবী ওরফে মানিক। এ সুযোগে সে তার স্ত্রী রোকেয়া বেগমকে জাল-জালিয়াতারি মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেন। উক্ত বোর্ডে লাউতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মৃত নুরুল আমিনকে দেখানো হয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। প্রকৃতপক্ষে নুরুল আমিন ঘটনার ১ বছর আগে মৃত্যু বরণ করেন। নুরুল আমিনের স্বাক্ষরটি জাল করা হয়। লাউতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও লাউতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সহ নিয়োগ বোর্ডের সদস্যরা ভুয়া পত্রিকায় বিজ্ঞাপন, জাল নিয়োগ বোর্ড, জাল নিয়োগ পরীক্ষা, ভুয়া নম্বর ফর্দ, রেজুলেশান,নিয়োগ ও যোগদানপত্র সম্পূর্ণ ভুয়া কাগজ পত্র করে প্রায় অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য করে পাঁচজন শিক্ষককে ২০১৯-২০২০ সালে এমপিওভুক্ত করে নেন। পরে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন অবৈধ ভাবে এমপিও ভুক্ত শিক্ষকদের এমপিও বাতিল ও অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংলিশ্লষ্ট দপ্তরে পত্র দেন।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, জাল-জালিয়াতির অভিযোগে দুদুকের একটি মামলায় তাকে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর