ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বাড়ছে আত্মহত্যাপ্রবণতা,উদ্বিগ্ন ববি প্রশাসন


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) একের পর এক ঘটেই চলেছে আত্মহননের ঘটনা। সবশেষ এক বছরে প্রায় এক ডজন আত্মহত্যা চেষ্টার ঘটনার স্বাক্ষী হয়েছে সেখানকার শিক্ষার্থীরা। এরমধ্যে দুজন মেধাবী ছাত্রী গলায় ফাঁস দিয়ে সাঙ্গ করেছে ইহলোকের মায়া। এভাবে ঘন ঘন আত্মহত্যা চেষ্টার বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


গত বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্মুখে অবস্থিত একটি মেসের নিজ কক্ষে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার শিকার হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বৃষ্টি সরকার। গত জুলাইয়ে একই কায়দায় মেসের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিন রিভানা। এছাড়া গত ফেব্রুয়ারী থেকে এ পর্যন্ত অন্তত ১০ জন শিক্ষার্থী আত্মহত্যার প্রচেষ্টা চালালেও শেষ অবধি বেঁচে ফিরেছেন। 


এদের মধ্যে বঙ্গবন্ধু হলে দুজন ছাত্র , শেরে বাংলা হলে তিনজন ছাত্র , শেখ হাসিনা হলে একজন ছাত্রী, রূপাতলী হাউজিং এলাকায় নিজ নিজ মেসে দুজন ছাত্র ও একজন ছাত্রী এবং শেখ হাসিনা হলের সামনে একজন ছাত্র এবং ঝালকাঠিতে নিজ বাসভবনে একজন ছাত্র আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গেছে। এসব ঘটনার বেশিরভাগই হৃদয় ঘটিত ব্যাপার এবং নিঃসঙ্গতার দরুন ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চয়তা পাওয়া গেছে। 


বিশ্ববিদ্যালয়ে গত চারবছর যাবৎ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় কাজ করে যাচ্ছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাবিলা হোসেন। তিনি জানান,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কারণে মানসিক জটিলতা, সম্পর্কের টানাপোড়েন, উদ্বিগ্নতা - নিঃসঙ্গতায় কাটায়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে তাদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছরেও একজন সাইকোলজিস্ট নিয়োগ দেয়া হয় নি। তাই এখানে দ্রুত একজন সাইকোলজিস্ট নিয়োগের দাবি জানাই। একইসাথে ক্যাম্পাসে যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে তাদের পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাই। 


তবে সাম্প্রতিক এসব দুর্ঘটনায় এবার নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ড. মোঃ আবদুল কাইয়ুম বলেন, আমাদের শিক্ষার্থীরা যেভাবে ঘন ঘন নিজেদের জীবননাশের মতো সিদ্ধান্ত নিচ্ছে তা শিক্ষক হিসেবে আমাদের রীতিমতো পীড়া দিচ্ছে এবং উদ্বিগ্নতায় ফেলেছে। তাদের এরকম সিদ্ধান্তের পিছনের কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে প্রক্টর অফিস। শীঘ্রই আত্মহত্যা প্রবণতা রোধে বিভিন্ন কর্মসূচী হতে নেবো আমরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড.মোঃ বদরুজ্জামান ভূঁইয়া বলেন,দ্রুত মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ চূড়ান্ত করা হবে। 

Tag
আরও খবর