ঝিনাইদহে জানুয়ারি মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে শহরের শিশু একাডেমি প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মজনুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানায়, এবার জেলার ৬ উপজেলায় ১০৫ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল মিলবে।
৪ ঘন্টা ১১ মিনিট আগে
১০ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে