কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি

নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবদূর রশীদ স্যার এর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

১৪১ জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুর রশিদ সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পন জানিয়েছেন। স্বাধীনতার ৫২ বছর পর সরিষাবাড়ী উপজেলা থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর ১৯ জানুয়ারী (শুক্রবার) বিকেল ৪ টা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর পর শহিদ স্মৃতিস্তম্ভ ও শহিদ মুক্তিযোদ্ধা বেদিতে পুষ্পস্তবক অর্পনের পর মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।সকল ভোটারদের ভোট দিয়ে নির্বাচিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে নব নির্বাচিত সংসদ সদস্য আবদুর রশিদ তার বক্তব্যে বলেন, আমি চেষ্টা করব সরিষাবাড়ীর উন্নয়ন৷ সরিষাবাড়ীতে শান্তি প্রতিষ্ঠা করা। সরিষাবাড়ীকে মাদক মুক্ত করা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা। ডিজিটাল সরিষাবাড়ী গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাব। 


 এ সময় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, সহ সভাপতি পৌর মেয়র মনির উদ্দিন,সহ সভাপতি এমএ গণি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মন্টু লাল তেওয়ারী,তথ্য ও গবেশনা  বিষয়ক সম্পাদক ও জেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক   মঞ্জুর মোর্শেদ তরফদার সোহেল,প্রচার সম্পাদক শফিকুল ইসলাম খোকন,  সদস্য মাইনুল ইসলাম, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশিফিকুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন সামাজিক সংগঠন এর কর্মীরা উপস্থিত ছিলেন।  পরে মুক্তিযোদ্ধা সংসদে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলুর সঞ্চালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও খবর