সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

চার ম্যাচ হাতে রেখেই রিয়ালের শিরোপা জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-05-2024 02:05:55 am

নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। কাদিজকে ৩-০ ব্যবধানে হারানোর পরই জানা হয়ে গিয়েছিল, দিনের পরের ম্যাচে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা পয়েন্ট হারালেই লা লিগার ৩৬তম শিরোপা ঘরে তুলবে কার্লো আনচেলত্তির দল।


বার্সা কেবল পয়েন্টই হারালো না। হেরেই বসলো জিরোনার কাছে। সেটাও আবার ৪-২ গোলের বড় ব্যবধানে। বার্সার এই হারেই শিরোপা উৎসবে মেতে উঠে রিয়াল মাদ্রিদ। লিগে চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো লস ব্লাঙ্কোসরা।


রিয়ালের এই সাফল্যের অন্যতম রূপকার ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ক্লাবের হয়ে নিজের প্রথম মৌসুমে ২৬ ম্যাচে ১৮ গোল করেন তিনি।


শনিবার কাদিজের বিপক্ষেও ৬৮ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন বেলিংহাম। ৫১ মিনিটে দায়াজ এবং নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে জুসেলো গোল করে রিয়ালকে ৩-০ ব্যবধানের জয় এনে দেন।


অন্যদিকে জিরোনার মাঠে খেলতে গিয়ে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল বার্সা। তারাই দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে হারে ৪-২ ব্যবধানে।


এই হারের পর ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৭। বার্সা পরের চার ম্যাচ জিতলেও রিয়ালকে ছুঁতে পারবে না। ফলে শিরোপা নিশ্চিত হয়ে গেছে আনচেলত্তির দলের।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৯ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে