অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়:একাডেমিক কার্যক্রম চালুর লক্ষ্যে অস্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্যতা যাচাই



কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩ -২৪ ইং শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর লক্ষ্যে একটি অস্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। 


শনিবার সকালে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, বিটিএমসি'র

চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন পিএসসি,এনডিসি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোঃ জাকির হোসেন অস্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে

কুড়িগ্রাম টেক্সটাইল মিলস পরিদর্শন করেন। 


এসময় কুড়িগ্রামের জেলাপ্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশসুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সদর ইউএনও, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। 


সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আগামী ২০২৩ - ২৪ ইং শিক্ষাবর্ষের মধ্যেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু

করার লক্ষ্যে  জেলা প্রশাসন সহ সকলেই 

পেশাদারিত্বের সাথে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং সংশ্লিষ্ট সকলেই সরকারের অভিষ্ট লক্ষ্য পূরণের নিমিত্তে দ্রুতই যাতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় সে বিষয়ে একাগ্রতা, নিষ্ঠা ও নি:স্বার্থ ভাবে ভাইস চ্যান্সেলরকে সর্বাত্বক সহযোগিতা অব্যাহত রেখেছেন।


আরও খবর