আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

কমলগঞ্জ একতা সমাজকল্যাণ পরিষদের উদোগে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

হাঁড় কাপানো শীতে কম্বল পেয়ে খুশি শীতার্তরা


মৌলভীবাজারের কমলগঞ্জে মাঘ মাসের হাঁড় কাপানো শীতে চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। অর্থের  অভাবে অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। পুরাতন ছেঁড়া কাপড় ও খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন এই অঞ্চলের মানুষ। এমন পরিস্থিতিতে কমলগঞ্জ একতা সমাজকল্যান পরিষদের দেয়া দামি কম্বল উপহার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।


শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় কমলঞ্জের অরাজনৈতিক সেচ্ছাসেবি সংগঠন কমলগঞ্জ একতা সমাজকল্যাণ পরিষদের উদোগে কমলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের নছরতপুর বড়গাছ এলাকায় ত্রিশটি অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি হাফেজ হিফজুর রহমান ফাহাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মোহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যবসায়ী মোঃ মুহিবুর রহমান ফারুক, ইয়াহইয়া মাদানী। এছাড়াও সংগঠনের  সদস্যবৃন্দের সরব উপস্থিতি ছিল।

কমলগঞ্জ একতা সমাজকল্যাণ পরিষদের সভাপতি হিফজুর রহমান ফাহাদ জানান, কমলগঞ্জে প্রচণ্ড শীত নিম্ন আয়ের মানুষজন শীত কাপড়ের অভাবে অনেক কষ্টে থাকেন। আমরা সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের মাঝে প্রায় অর্ধলক্ষ টাকার কম্বল বিতরণ করেছি।


একতা সমাজকল্যাণ সংগঠনটি ২০২১ সালে ৯ আগস্ট কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তিজীবনের পরিশুদ্ধি এবং আর্তমানবতার কল্যাণের মাধ্যমে আল্লাহর সন্তুুষ্টি অর্জনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে ইতোমধ্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন হাফেজিয়া মাদরাসায় কুরআন শরিফ রাখার জন্য রিহাল বিতরণ, বড়গাছ-নছরতপুর মসজিদসহ বিভিন্ন মসজিদে ছুতরা প্রদান, জামাতে নামাজ পড়ায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, অজুখানা ও মসজিদের দেয়ালে কুরআন-হাদিসের বাণীসহ মাসয়ালা-মাসায়িল সম্বলিত দেয়াল লিখন এবং স্টিকার সাঁটানো হয়েছে। এছাড়া এলাকার মসজিদসহ মসজিদের আঙিনা পরিস্কার-পরিচ্ছন্নতায়ও একতা সমাজকল্যাণ সংগঠনের দায়িত্বশীল-সদস্যদের অংশগ্রহণ রয়েছে। 

Tag
আরও খবর