গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

আদর্শগ্রাম যুব ইসলাম প্রচার সংস্থার শিক্ষা সামগ্রী ও বই বিতরণ সম্পন্ন


হাটহাজারী পৌরসভার অন্তর্গত মধ্যপাহাড়তলী আদর্শগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক, অরাজনৈতিক, ধর্মীয় ও সেবামূলক সংগঠন আদর্শগ্রাম যুব ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে ২০ জানুয়ারী (শনিবার) স্থানীয় আদর্শগ্রাম তাহফীজুল কুরআন ইসলামীয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার প্রায় ২০০ শিক্ষার্থীদেরকে বই, শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোরশেদ এবং অর্থ সম্পাদক মো. রিফাত সালাউদ্দীন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের  অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মাহমুদ সালাউদ্দীন চৌধুরী এবং বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- আহসান আরিফ চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, মো. আব্দুল খালেক, মো. মহসিন তালুকদার, সাংবাদিক মাহমুদ আল আজাদ, মো. পারভেজ উদ্দিন সুমন, মাওলানা হারুনুর রশিদ, কাউছার হামিদ, মো. সেলিম, মো. আব্দুস সালাম, মো. ফরিদ, মো. খোকন, মাও. আবু তৈয়ব, মাও. মিশকাত।





এতে বক্তারা বলেন- আদর্শগ্রাম যুব ইসলাম প্রচার সংস্থা সংগঠনটি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজ করে আসছে প্রায় ৮ বছর ধরে। এই সংগঠনটি প্রতি বছর একটি করে মাহফিল উপহার দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ, যথাক্রমে- গরীব-দুঃখীদের সহায়তা, অসহায়-দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া, অসুস্থ ব্যাক্তিকে বিভিন্ন প্রকার সহযোগিতা এবং এলাকার বিভিন্ন প্রকার উন্নয়ন মূলক কর্মকান্ডে এই সংগঠনটি সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সংগঠনটি যে আরো বেশি উন্নয়ন মূলক, সমাজিক ও ধর্মীয় কাজ করতে পারে সেটার সহযোগিতার আশ্বাস দিয়ে সংগঠনটির উত্তোরত্তর সফলতা কামনা করেন।


উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুস সবুর, আব্দুল করিম, মো. মিলাদ, রাসেল, বোরহান উদ্দীন, এমদাদ, তারেক, সজীব, আরমান, মুন্না, নেজাম উদ্দিন, রবিন প্রমুখ।

Tag
আরও খবর