ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চাকুরিপ্রার্থীরা অনুপস্থিত থাকায় নিয়োগ পরীক্ষা হয়নি


জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি দাখিল মাদ্রাসায় সুপার পদে চাকুরিপ্রার্থীরা অনুপস্থিত থাকায়  নিয়োগ পরীক্ষা নিতে পারেননি কর্তৃপক্ষ। গত শুক্রবার উপজেলার চিনাডুলী ইউনিয়নে পশ্চিম নন্দেরপাড়া দাখিল মাদ্রাসায় এ ঘটনাটি ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পশ্চিম নন্দেরপাড়া দাখিল মাদ্রাসাটি ১৯৮০ সালে প্রতিষ্ঠার ৬ বছর পর এমপিওভুক্ত হয়। গত শুক্রবার সকাল ৮টায় ওই মাদ্রাসায় সুপার এবং পরিচ্ছন্নাতাকর্মী পদে নিয়োগ পরীক্ষা গ্রহণের কথা ছিল। নিয়োগ কমিটির সদস্য, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি, ডিজি প্রতিনিধি যথা সময়ে মাদ্রাসায় উপস্থিত হলেও চাকুরি নিতে ইচ্ছুক আবেদনকারীরা উপস্থিত হননি। ফলে নিয়োগ পরীক্ষা নিতে পারেননি নিয়োগ কমিটি।

মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রাসায় পরিচ্ছন্নতাকর্মী পদে চাকুরি করাকালীন ইউনুছ আলী ২০২১ সালের ১৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। কর্তৃপক্ষ গত ২৮ সেপ্টেম্বর পরিচ্ছন্নতাকর্মী পদটি শুন্য ঘোষণা করেন। এর আগে ২০২০ সালের ৩১ আগষ্ট সুপার পদ থেকে শহিদুর রহমান অবসর গ্রহণ করেন। এতে সুপার পদটি শুন্য হয়। মাদ্রাসা কক্ষে নিয়োগ পরীক্ষা গ্রহণের কথা উল্লেখ করে গত ৮ জুন সুপার এবং পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়। এতে সুপার পদে ১৫ শত এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ৫ শত টাকা অফেরতযোগ্য পোস্টাল অর্ডার সংযুক্ত করে চাকুরিপ্রার্থীদের আবেদন করতে বলা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে সুপার পদে ৬ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ৪ জন চাকুরিপ্রার্থী আবেদন করেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৮টায় নিয়োগ পরীক্ষায় পরিচ্ছন্নতাকর্মী পদে চাকুরির্রার্থীরা উপস্থিত হলেও অনুপস্থিত থাকেন সুপার পদে আবেদনকারীরা। সুপার পদে আবেদনকারীরা অনুপস্থিত থাকায় ডিজি প্রতিনিধি নিয়োগ পরীক্ষা নেননি। 

পশ্চিম নন্দেরপাড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. মঞ্জরুল ইসলাম বলেন, 'কী কারণে সুপার পদে আবেদনকারীরা পরীক্ষায় অংশ নেননি তা, আমাদের বোধগম্য নয়।'

সুপার পদে আবেদনকারী মো. শাহ আলম বলেন, 'আমি অন্য একটি দাখিল মাদ্রাসায় সহ-সুপার পদে চাকুরি করায় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করিনি।'

পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদনকারী মো. আমানুল্যাহ বলেন, 'আমিসহ ৩জন চাকুরিপ্রার্থী যথা সময়ে মাদ্রাসায় উপস্থিত হলেও নিয়োগ পরীক্ষা নেয়নি কর্তৃপক্ষ।'

পশ্চিম নন্দেরপাড়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও নিয়োগ কমিটির সদস্য শহিদুর রহমান বলেন 'সুপার পদে আবেদনকারীরা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ না করায় নিয়োগ অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি পরিচ্ছন্নতাকর্মী পদেও নিয়োগ পরীক্ষা নননি । আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।'

নিয়োগ পরীক্ষার মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি মাদ্রাসা অধিদপ্তরের দাখিল ও এবতেদায়ী শাখার সহকারী পরিচালক জান্নাতুন নাহার শুক্রবার বিকালে মোবাইল ফোনে বলেন, 'সুপার পদে চাকুরিপ্রার্থীরা অনুপস্থিত থাকায় নিয়োগ পরীক্ষা গ্রহণের সম্ভব হয়নি।   মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী  পদক্ষেপ নেওয়া হবে।'

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে