জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

রাশিয়া-নিয়ন্ত্রিত দোনেৎস্কে ইউক্রেন বাহিনীর হামলা, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-01-2024 12:13:17 am

রাশিয়া ২০২২ সালের শেষ দিকে ইউক্রেইনের ৪টি জায়গা দখল করে। © ফাইল ছবি


রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরে ইউক্রেইন বাহিনীর তুমুল গোলা হামলায় ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। দোনেৎস্কের রাশিয়া-নিযুক্ত আঞ্চলিক প্রধান দেনিস পুশিলিন রোববার একথা বলেছেন।


নগরীর রাশিয়া-নিযুক্ত মেয়র অ্যালেক্সেই কুলেমজিন বলেছেন, ইউক্রেইন বাহিনী দোকান এবং বাজারের একটি ব্যস্ত শপিং এলাকায় বোমা হামলা চালিয়েছে।


পুশিলিন বলেন, নগরীটিতে ইউক্রেইনের গোলাবর্ষণ হয়েছে। এ বিষয়ে ইউক্রেইন কোনও মন্তব্য করেনি। ঘটনাস্থলে ধারণ করা ছবি এবং ভিডিওতে মানুষজনকে কাঁদতে দেখা গেছে। যাদের কেউ কেউ বলেছে, তারা তাদের স্বজন হারিয়েছে। নগরীর একটি বাজারের কাছে বরফের ওপর রক্তমাখা লাশ পড়ে ছিল।


পুশিলিন বলেছেন, ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা কাজ করছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা হামলায় ব্যবহৃত অস্ত্রর অংশবিশেষ সংগ্রহ করার চেষ্টা করছে। 


রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে ইউক্রেইন বাহিনীর এই হামলাকে বেসামরিক নাগরিকদের ওপর ‘বর্বরোচিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে।


রাশিয়া ২০২২ সালের শেষ দিকে ইউক্রেইনের পূর্ব এবং দক্ষিণের যে চারটি অঞ্চল নিজেদের দখলে নেওয়ার দাবি করেছিল তার একটি হচ্ছে দোনেৎস্ক।


রাশিয়ার এই অঞ্চল দখলকে জাতিসংঘ সাধারণ পরিষদের বেশিরভাগ দেশই অবৈধ বলে নিন্দা করেছে। চারটি অঞ্চলের কোনটিই পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে নেই।

আরও খবর