আজ ২৩ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ০৯:৩০ টায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সুনামগঞ্জের আয়োজনে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জেলা প্রশাসক, সুনামগঞ্জ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সুনামগঞ্জ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার, সুনামগঞ্জ। এসময় জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
১২ ঘন্টা ৩ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫ ঘন্টা ২৩ মিনিট আগে
১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে