গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে আগুন লেগে ২০টি দোকান ভস্মীভূত

ভস্মীভূত দোকানপাটের ছবি



নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে আগুন লেগে ২০টি দোকান  ভস্মীভূত 


মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী :


নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র  বেগমগঞ্জের চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে আগুন লেগে ২০ দোকান আগুনে পুড়ে গেছে।


শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত  আনুমানিক ৩.৩০ মিনিটের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ফায়ার স্টেশনের ডিউটিম্যান মাসুদ রানা দৈনিক আজকের বসুন্ধরা কে বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়দের বরাত দিয়ে মাসুদ রানা জানান, শুক্রবার দিবাগত রাত  আনুমানিক ৩.৩০ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয়। বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। খবর পেয়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় তারা। ফায়ার সার্ভিস এখনও সেখানে কাজ করছে।


তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানান যায়নি। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের বলেও জানান ফায়ার স্টেশনের এই কর্মকর্তা।

আরও খবর