বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

ইয়ুথ ফর সাইন্সের কুইজ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী ইবির বিল্লাল

’ইয়ুথ ফর সাইন্স’ প্রতিযোগিতার ‘কুইজ প্রতিযোগিতা’ বিভাগে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বিল্লাল হোসেন। তিনি ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী। এই প্রতিযোগিতাটি আয়োজন করেন প্রথম আলোর ‘বিজ্ঞান চিন্তা’ ম্যাগাজিন ও ফিউচার ফার্মিং বাংলাদেশ।

শনিবার মাসব্যাপী এ আয়োজনের চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আ ফ ম বাহাউদ্দিন নাসিম মিলনায়তনের সম্মেলন কক্ষে। এখানে কুইজ প্রতিযোগিতায় প্রাথমিক পর্বের ৫৮ জন বিজয়ী অংশ নেয়।

এই প্রতিযোগিতায় তিনটি সেগমেন্টের মধ্যে কুইজ প্রতিযোগিতা নামে একটি সেগমেন্ট অনুষ্ঠিত হয়। যেখানে চ্যাম্পিয়ন হয়েছেন ইবি শিক্ষার্থী বিল্লাল। তিনি পুরষ্কার হিসেবে ১২ হাজার টাকার প্রাইজ মানি, ট্রফি, মেডেল, বই, ব্যাকপ্যাক, কিশোর আলো, বিজ্ঞানচিন্তা এবং চলতি ঘটনার ৬ মাসের ফ্রি সাবস্ক্রিপশন, চরকির ১ মাসের ফ্রি সাবস্ক্রিপশনসহ বিভিন্ন ধরনের গিফট পেয়েছেন।

এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুর রশিদ ভুঁইয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম সহ অন্যান্যরা।

এর আগে, গত সেপ্টেম্বরে ফিউচার ফার্মিং বাংলাদেশ এবং বিজ্ঞানচিন্তা যৌথভাবে ‘ইয়ুথ ফর সায়েন্স ২০২২’ আয়োজন করে। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় তিনটি বিভাগে (রচনা, ফটোগ্রাফি ও কুইজ) অংশগ্রহণ করে। গত ১১ অক্টোবর এ আয়োজনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। এতে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০, ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০ এবং কুইজে অংশ নেওয়া সেরা ৭০ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানতে চাইলে বিল্লাল হোসেন বলেন, ‘পুরস্কারটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমার কাছে প্রথমবার অবিশ্বাস্য মনে হয়েছিল! তবে পরে আমি বিশ্বাস করতে পেরেছি যে হ্যাঁ আমি পুরস্কার জিতেছি। এই অনুভূতি প্রকাশ ভাষায় করা সম্ভব নয়। এরকম বড় মঞ্চে নিজের নাম উচ্চারিত হতে দেখে আমি আপ্লুত হয়েছি। এই খবরটি শুনে আমার বাবা-মা অত্যন্ত আনন্দিত হয়েছেন যার ফলে আমার খুশি সব থেকে বেশি।’

Tag
আরও খবর


deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

৮৫ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে