দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, গ্রেফতার-৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মদ্যপান অবস্থায় কিশোর গ্যাং এর দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে লিপ্ত ৬ জন কিশোরকে আটক করে।

মঙ্গলবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার কলেজ গেইট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল খায়েরের ছেলে আব্দুর রহিম (২০), একই এলাকার খোরশেদ আলমের ছেলে সাঈদ আনোয়ার শান্ত (২১), মৃত আবদুর রাজ্জাকের ছেলে জাহিদ হাসান হৃদয় (১৯), ৮নং ওয়ার্ডের মোস্তফা কামালের ছেলে আকবর হোসেন (১৮), রংমালা এলাকার অজিত মজুমদারের ছেলে সৈকত মজুমদার (২০) ও মোঃ মোস্তফার ছেলে আবু সাঈদ তারেক (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বসুরহাট পৌরসভায় কিশোর গ্যাং লিডার হৈদ বাড়ীর মোহন ও শুটকি ব্যাপারী বাড়ীর আবদুর রহিমের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষ একাধিক সময়ে সংঘর্ষে লিপ্ত হয়। মঙ্গলবার রাতেও দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বাধলে দোকানপাটে হামলা, ভাঙ্গচুর ও লুটপাট চালায় তারা। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে লিপ্ত ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান, মোহন ও আবদুর রহিমের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ওইদিন উভয় গ্রæপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় জড়িত ৬জনকে মাতাল অবস্থায় আটক করা হয়। বুধবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ২০ মিনিট আগে