‎বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শরিফুলের ৬ উইকেট, স্মিথ-গ্রিনের জুটিতে অজিদের লিড ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

শাজাহানপুরের ডেমাজানী বাজারে ১৫ টি দোকান পুড়ে ছাই

শাজাহানপুরের ডেমাজানী বাজারে ১৫ টি দোকান পুড়ে ছাই

মো. আল আমিন,

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : 


বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের প্রাণকেন্দ্র ডেমাজানী বাজারে   শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের  পার্শ্বে অবস্থিত ১৫ টি দোকান  পুড়ে ছাই হয়ে গেছে ।


শুক্রবার(২৬ জানুয়ারি)  দিবাগত রাত সাড়ে দশটার দিকে আগুন লেগে ১৫ টি দোকানের প্রায়  ১ কোটি  টাকার যন্ত্রাংশ সহ মালামাল পুড়ে যায় । খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা রাতেই আগুন নিভে ফেলে। তবে আগুনে সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বিপুল ডিজিটাল মিডিয়া সেন্টারের মালিক  ডেমাজানী গ্রামের  মোঃ মতিউর রহমান মোল্লার  ছেলে মোঃ বিপুল রানা মোল্লা  জানান,  তিনি পরিবারের  সহযোগিতায় গত কয়েক বছর পরিশ্রমের মাধ্যমে তিনি তার এই ব্যাবসায়ীক  প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছিলেন। কিন্তু আগুন তার সব শেষ করে দিয়েছে। এখন তিনি কি করবেন ভেবে পাচ্ছেননা বলে আকুতি করেন। তিনি বলেন তার দুই দোকানে নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, তিনটি কম্পিউটার ,আই পি এস পিনটার, স্ক্যানার ক্যামেরা, ছবি পাতার মেশিন, ১ টি ল্যাপটপ, মোবাইল একসোরিস সহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে  ।বাজারের আরেক ব্যবসায়ী মইনুল ইসলাম ডাবলু জানান, তার দোকানের প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে ।  তাদের ধারনা সর্টসার্কিট থেকে এই আগুনের উৎপত্তি। তবে তারা খবর পেয়ে দ্রত ঘটনা স্থলে গিয়ে  আগুন নিভিয়েছেন। কিন্তু ততক্ষনে প্রতিষ্ঠানটির বিভিন্ন যন্ত্রাংশ সহ মালামাল প্রায় পুড়ে গেছে ।

এদিকে শনিবার (২৭ জানুয়ারি) সকাল দশটার দিকে  আগুনে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শনে যান, বগুড়া ০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু, উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিদা আক্তার, থানার অফিসার ইনচার্জ( ওসি) শহিদুল ইসলাম, আমরুল ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বিমান প্রমুখ ।

Tag
আরও খবর



6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৫ ঘন্টা ১০ মিনিট আগে