নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

স্বতন্ত্ররা সংরক্ষিত নারী আসনের দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রীকে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-01-2024 03:37:55 pm

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৬২ জন। সংবিধান অনুযায়ী প্রতি ছয়জনে একজন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত করতে পারবেন। সে হিসাবে অন্তত ১০টি সংরক্ষিত আসন পাচ্ছেন স্বতন্ত্র এমপিরা। আর সেই সংরক্ষিত নারী আসনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে অর্পণ করেছেন বলে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।


২৮ জানুয়ারি, রবিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের কাছে এসব কথা বলেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।


স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ বলেন, আমরা যেহেতু নৌকা পাইনি, আমরা দলের বিভিন্ন পদে আছি, দায়িত্বে আছি। আবার আমরা স্বতন্ত্র সংসদ সদস্য। আমরা বলেছি, এলাকাতে কাজ করতে নানা অসুবিধা হচ্ছে। সুতরাং দলের মধ্যে যেহেতু আছি সেহেতু আমাদের একত্রিত করা হোক।


তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, স্বতন্ত্র হিসেবেই তোমরা কাজ করো। এখানে কোনো সমস্যা হবে না। কারণ এটা আমার ডান হাত, ওটা আমার বাম হাত। যারা দলীয় মনোনয়ন পায়নি, তারা সংসদে বেশি আলোচনা ও সমালোচনার সুযোগ পাবে।


সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্রদের সিদ্ধান্তের বিষয়ে এ কে আজাদ বলেন, আমরা প্রধানমন্ত্রীকে বলে এসেছি, যারা দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন। যারা সংসদে জনগণের জন্য ভূমিকা রাখতে পারবেন এমন কাউকেই আপনি মনোনয়ন দেবেন। এটা আমরা নিজে থেকেই বলে এসেছি। যাদের ত্যাগের বিনিময়ে আজ আওয়ামী লীগ এখানে এসেছে, সেসব পরিবারকে স্বীকৃতিস্বরূপ সংরক্ষিত নারী আসন দিতে আমরা অনুরোধ করেছি।


স্বতন্ত্র সংসদ সদস্যরা দলের সাংগঠনিক কাজে জড়িত থাকতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে এই সংসদ সদস্য বলেন, অবশ্যই তারা জড়িত থাকতে পারবেন। কারণ তারা সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বপালন করছেন। সুতরাং এটাতে কোনো বাধা নেই।


উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩টি আসনে, জাতীয় পার্টি ১১টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, কল্যাণ পার্টি ১টি করে আসনে বিজয়ী হয়। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হওয়া ৬২ জনের মধ্যে তিনজন ছাড়া সবাই আওয়ামী লীগের রাজনীতি করেন।


বর্তমান জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত মহিলা সদস্যের আসন রয়েছে। সংবিধান অনুযায়ী রাজনৈতিক দলগুলো প্রতি ছয়জন নির্বাচিত সংসদ সদস্যের বিপরীতে একজন মহিলা সদস্য পাবেন। সেই হিসাবে আওয়ামী লীগ পাচ্ছে ৩৭টি আসন। জাতীয় পার্টি ২টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, কল্যাণ পার্টি যৌথভাবে এলে ১টা পাবে। স্বতন্ত্ররা জোটবদ্ধ হলে পাবেন ১০টা এবং একক জোটবদ্ধ না হয়ে ছয়জন করে আবেদন করলে ১টি করে আসন পাওয়ার কথা ছিল।


কিন্তু সংরক্ষিত নারী আসনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে অর্পণ করায় সংরক্ষিত ৪৭টি নারী আসনেই মনোনয়ন দিতে যাচ্ছে আওয়ামী লীগ।


আরও খবর