ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচং মডেল প্রেসক্লাবের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

একুশে বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে কবি বেলাল উদ্দীনের ‘কবিতার স্মারকলিপি’


এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হতে যাচ্ছে নীলফামারীর ডোমার উপজেলার সন্তান কবি বেলাল উদ্দীনের একক কাব্যগ্রন্থ ‘কবিতার স্মারকলিপি’। যা বইমেলার লিটল ম্যাগাজিন চত্বরের বৃত্তকলা একাডেমির ৩০ ও ৩১নং স্টলে পাওয়া যাবে।


‘কবিতার স্মারকলিপি’ গ্রন্থটিতে বিভিন্ন ক্যাটাগরির কবিতা ও ছড়ার সম্মিলন করা হয়েছে। যা বর্তমান সময়ের বিভিন্ন ঘটনাপ্রবাহের সাথে সংযুক্ত রয়েছে। ১৯৬৩ সালের ২১শে ডিসেম্বর নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি গ্রামে জন্মগ্রহণ করেন কবি বেলাল উদ্দীন। তিনি মৃত বন্দে আলীর পঞ্চম সন্তান। পেশায় স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ছিলেন তিনি। তার উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার থেকে গল্প, উপন্যাস, কবিতা সহ বিভিন্ন শিক্ষামূলক গ্রন্থ পড়ার মাধ্যমে সাহিত্য চর্চা শুরু করেন তিনি।


কবিতার স্মারকলিপি কাব্যগ্রন্থ ছাড়াও এর আগে ‘বঙ্গ জাতির বঙ্গ পিতা’, ‘বাংলা ও বাঙালি’ এবং ‘রূপসী পল্লী’ নামে আরও তিনটি যৌথ কাব্যগ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছিল।

Tag
আরও খবর