ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চলছে বইমেলার প্রস্তুতি, উদ্বোধনের আগে পূর্ণাঙ্গ কাজ নিয়ে সংশয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-01-2024 12:50:08 am

মাত্র দুদিন পরই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। উদ্বোধনের দিনক্ষণ ঘনিয়ে এলেও সময়মতো প্রস্তুতি শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি একটিও স্টল।


বেশিরভাগ স্টলের ৪৫ থেকে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। কেউ কেউ সবেমাত্র বাঁশ-কাঠ এনে কাজে হাত দিয়েছেন।


ফলে বাকি তিনদিনে শতভাগ কাজ শেষ করে উদ্বোধনী দিনে স্টলগুলো পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ে খোদ প্রকাশকরা।


তারা বলছেন, বইমেলার একক আয়োজক বাংলা একাডেমি স্টল বরাদ্দসহ বিভিন্ন সিদ্ধান্ত দিতে দেরি করায় কাজ শুরু করতে দেরি হয়েছে। মেলা শুরুর পরও এক সপ্তাহ টুকটাক কাজ চলবে। উচ্চশব্দে মেলার পরিবেশ বিঘ্নিত হতে পারে।


তবে ভিন্ন কথা বলছেন আয়োজকরা। তাদের দাবি, মেলা শুরুর আগেই শতভাগ স্টলের কাজ এবার হয়ে যাবে। স্টল তৈরির পরও অনেকের ডিজাইন পছন্দ হয় না। তারা আবার একটু-আধটু পরিবর্তন আনেন। এতেই মনে হয় যেন মেলা শুরুর পরও কাজ শেষ হয়নি। এবার তেমনটি যেন না হয় সেদিকে কঠোর নজর রাখা হবে।


রবিবার (২৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, চারদিকে ঠুকঠাক আওয়াজ। বেশিরভাগ স্টলের কাঠামো দাঁড় করানোর কাজ চলছে। কিছু কিছু স্টলে প্রকাশনা প্রতিষ্ঠানের নামের বোর্ড লাগানো হলেও বাকি বহু কাজ। স্টল বানানোর কাজে শ্রমিকরা এতটাই ব্যস্ত যেন কথা বলার ফুসরত নেই। সব স্টলেই শ্রমিকদের নির্দেশনা দিতে উপস্থিত প্রকাশনার কর্মকর্তারা। তারা কয়েক মিনিট পরপরই দ্রুত কাজ শেষ করার তাগাদা দিচ্ছেন। মেলা প্রাঙ্গণে এখন হাতুড়ি-পেরেকের শব্দ বেশি। মাঝেমধ্যে কোনো কোনো স্টলে দেখা মিলছে একমনে রং করার কাজ। রং-তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে স্টল।


উৎস প্রকাশনের স্বত্বাধিকারী মুস্তফা সেলিম বলেন, ‘আমার স্টলের কাজ ৩৫ শতাংশের মতো শেষ হয়েছে। এখানে তো প্রতিদিনই আসছি। খোঁজ-খবর রাখছি। যতটুকু দেখছি-শুনছি তাতে সব স্টলেরই গড়ে ৪৫-৫০ শতাংশের মতো কাজ হয়েছে। বাকি কাজটুকু শেষ করাই এখন চ্যালেঞ্জ। সবাই চেষ্টা করছেন। দেখা যাক ৩১ জানুয়ারির মধ্যে শেষ করা যায় কি না।’


তিনি বলেন, ‘বাঁশ-কাঠের ফ্রেমে এভাবে স্টল বানানো বেশ সময়সাধ্য। আমার মনে হয় এটা নিয়ে চিন্তা করার সময় এসেছে। আমি আজকে দেখলাম একজন তরুণ স্টিলের ফ্রেম এনে একদিনের মধ্যে স্টল বানিয়ে ফেলেছে। তার কাজ প্রায় শেষ। মেলা শেষে ওগুলো ফেরত নিয়েও যেতে পারবে। এতে তার সময়ও বাঁচলো, টাকাও কম খরচ হলো। এভাবে সব স্টল স্টিলের ফ্রেম দিয়ে করা যায় কি না, তা বিবেচনা করতে বাংলা একাডেমিকে অনুরোধ জানাচ্ছি।’


যথাসময়ে স্টল শেষ হবে কি না- এমন প্রশ্নের জবাবে পাল প্রকাশনীর সেলস এক্সিকিউটিভ ও স্টল দেখভালের দায়িত্বে থাকা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কাজ শুরু হলো, চলতে থাকুক। আশা করি হয়ে যাবে।’


মেলার প্রস্তুতি নিয়ে জানতে চাইলে অমর একুশে গ্রন্থমেলা কমিটির সদস্যসচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘অন্যবার স্টল তৈরির কাজ আরও দেরিতে শুরু হয়। এবার বেশ আগেই শুরু হয়েছে। কাজও ভালোমতো এগিয়ে যাচ্ছে। ৩১ জানুয়ারির মধ্যে ৯৫ শতাংশ বেশি কাজ সম্পন্ন হয়ে যাবে। কেউ কেউ টুকটাক কাজ করবে, তাতে যেন মেলার পরিবেশ বিঘ্নিত না হয় তা নিয়ে আমরা সতর্ক থাকবো।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে