বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে যুবকদের মন ভরালেন আবরারুল হক আসিফ

যশোরের অভয়নগের দিঘীরপাড় যুব একতা মানব কল্যাণ সংঘ ও খানজাহান আলী জামে মসজিদের যৌথ উদ্যোগে আবরারুল হক আসিফের  তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত।  

মাওঃ শাহ্ আলম কালামের সভাপতিত্বে সোমবার (২৯ জানুয়ারি)  বাদ আছর থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়, উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন যুবকদের আইডল বর্তমান সময়ের জনপ্রিয় আলোচিত উদীয়মান তরুন বক্তা হাফেজ মাওঃ আবরারুল হক আসিফ রাজশাহী।

সাজিয়ে গুছিয়ে সাবলীল ভাষায় ওয়াজ মাহফিলে আলোচনা করেন ইসলামি বক্তা আবরারুল হক আসিফ। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলায় অনেকের কাছেই তিনি জনপ্রিয়। তার আলোচনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ভাইরাল এই ব্যক্তির আগমনকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে যুবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুরু থেকেই যুবকদের ব্যাপক আনাগোনা দেখা যায় গভীর রাত পর্যন্ত তাকে একনজর দেখার জন্য এবং সেলফি তোলার জন্য যুবকরা ঝাঁপিয়ে পড়ে মাহফিল স্টেজে এবং আগমনের মুহূর্তে যুবকদের আবেগ পুলত  হতে দেখা যায়।


দেড় ঘন্টার আলোচনায় বেশিরভাগই যুবকদেরকে উদ্দেশ্য করে ইংরেজি মিশ্রিত বক্তব্য রাখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঐই বক্তা, তার বক্তব্য  শুনে উপস্থিত জনতা ব্যাকুল হয়ে যায়।মাহফিলের পুরো সময়টা জুড়ে ছিল যুবকদের প্রানবন্ত উল্লাস। নামাজের গুরুত্ব জাহান্নামের ভয়, নারীদের পর্দা বিষয়ে বক্তব্য রাখেন এছাড়া সারমর্ম তুলে ধরে প্রশ্নোত্তরে হাফেজ ইয়াসিন আরাফাত কে ১০০০ টাকা পুরস্কার তুলে দেন সঠিক উত্তর দেয়ার জন্য। মাহফিলে আরো বক্তব্য রাখেন বিশেষ আলোচক: মুফতি আব্দুস সামাদ কাসেমী নাভারণ, যশোর। বিশেষ আলোচক: মুফতি আবু মুছা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অভয়নগর   উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যান আকতারুজ্জামান (তারু)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ নাসির উদ্দীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,আলহাজ্ব ফজলুল হক মৃধা,ইউপি সদস্য, ফারুক গাজী,সাবেক ইউপি সদস্য রোস্তম আলী, আব্দুল ওহাব আকুঞ্জী, জাহিদুল ইসলাম কল্লোলসহ স্থানীয় আলেম সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে বিশেষ আকর্ষন হিসেবে  ইসলামী সংগীত পরিবেশন করবেন অভয়নগরের কৃতি সন্তান ইসলামী সংগীত শিল্পী ইয়াছিন আরাফাত। 


Tag
আরও খবর