বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করলো এনজিও প্রতিষ্ঠান সুশীলন




সাতক্ষীরা জেলার শ্যামনগর- কালিগঞ্জ হাইওয়ে সড়কের পাশের গাছ কেটে ও খাল ভরাট করে দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সুশীলন এনজিও প্রতিষ্ঠানের পরিচালক।
সরেজমিনে মঙ্গলবার ৩০ জানুয়ারি দুপুরে যেয়ে দেখা যায় রোকেয়া মনসুর মহিলা কলেজের সামনে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে বেড়া দেওয়া হচ্ছে।

গত সোমবার দুপুরে কয়েকটি ডাম্পার ও একটি ভেকু দ্বারা মাটি ভরাটের মাধ্যমে দখল কার্যক্রম চালালেও উপজেলা প্রশাসনের ভূমিকা ছিল নীরব । বিষয়টি স্থানীয়রা ও গণমাধ্যম কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশকে অবগত করলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, সব বিষয় দেখার দায়িত্ব ইউএনওর না। আপনারা স্থানীয় চেয়ারম্যানকে জানান।একজন দায়িত্বশীল কর্মকর্তার এধরণের বক্তব্যে বিস্মিত এলাকার সচেতন মহল।স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ গ্রাম পুলিশ পাঠিয়ে দিয়েও বন্ধ করতে পারেননি দখল কার্যক্রম। ভরাট কাজ বন্ধ হবেনা বলে গ্রাম পুলিশকে সাফ জানিয়ে দেন সুশীলন'র পরিচালক ।বিষয়টি সুশীলনের পরিচালক আক্তারুজ্জামান পল্টুর ব্যবহৃত মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগের ওই জায়গা বন্দোবস্তের জন্য সাতক্ষীরা অফিসে আবেদন করা হয়েছে। বন্দোবস্তের জন্য আবেদন করে সরকারি জায়গা দখল করা যায় কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। এদিকে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করার বিষয় নিয়ে এলাকায় চলছে সমালোচনার ঝড়।

আরও খবর