পারিবারিক কলহের জের ধরে ঝিনাইদহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নীলা খাতুন (২২) খুন হয়েছে। এ ঘটনায় স্বামী রানা হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শহরতলীর কোড়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নীলা খাতুন ওই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।
অভিযুক্ত রানা হোসেন শৈলকূপার ভগবাননগর এলাকার কামাল হোসেনের ছেলে। এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
১৩ ঘন্টা ৭ মিনিট আগে
১৫ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৮ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে