সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা কুলিয়ারচরে কৃষক কার্ড পেলেন ১,০৭৮ কৃষক, রিকশা পেলেন ১০ দরিদ্র পরিবার আদমদীঘির চাঁপাপুরে চেয়ারম্যান প্রার্থী দুলালের নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' ‎সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা-২০২৬ উদ্বোধন গুণী শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম; সবুর খাঁনের শুভেচ্ছা মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

২০২৩ সালের এপ্রিলে এসএসসি ,জুনে হতে পারে এইচএসসি

পরীক্ষা হলের ছবি



আগামী বছর ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হতে পারে স্বাভাবিক সময়ের চেয়ে দুই মাস পরে। এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু না হয়ে এপ্রিলে আর এইচএসসি পরীক্ষা এপ্রিলের বদলে আয়োজন করা হতে পারে জুনে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এসএসসি-সমমান পরীক্ষা আগামী ঈদুল ফিতরের পর অর্থাৎ এপ্রিলের শেষের দিকে আয়োজন করা হতে পারে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করা হয়েছে। এর দুই মাস পর অর্থাৎ জুনের শেষের দিকে এইচএসসি-সমমান পরীক্ষা আয়োজন করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সভা হওয়ার কথা রয়েছে। সেখানে পরীক্ষা আয়োজনের সময় চূড়ান্ত করা হবে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার বলেন, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়া হবে। নির্ধারিত সময়ের চাইতে দুই মাস করে পিছিয়ে এ পরীক্ষা আয়োজন করা হতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সেখানে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের আরেক কর্মকর্তা  বলেন, আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত রয়েছে। এর দুই মাস পর জুনের শেষে সপ্তাহে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। এভাবে খসড়া পরীক্ষার রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলে সেটি প্রকাশ করা হবে।

এদিকে আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এইচএসসি-সমমান পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা কমিটির সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৯ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হবে। সেদিন দুপুরে সংবাদ সম্মেলন করে পরীক্ষার সার্বিক প্রস্তুতি তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আরও খবর