লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন

আসন্ন উপজেলা নির্বাচন সামনে রেখে হরিনাকুন্ডুতে আলোচনার কেন্দ্রবিন্দু এখন সাংবাদিক জাহিদ হাসান


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যে সকল প্রার্থীরা (সম্ভাব্য) নির্বাচনে অংশগ্রহন করবে ইতিমধ্যে তারা মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে। প্রার্থীতাও ঘোষণা করেছে অনেকে। ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থীতা (সম্ভাব্য) ষোঘণা করেছেন সাংবাদিক জাহিদ হাসান । তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। নির্বাচিত হলে ইতিমধ্যে হরিনাকুন্ডুতে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন।


সাংবাদিকতা ও সমাজ সেবার পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চান তিনি । তিনি বলেন, সমাজ সেবা করতে হলে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থেকেই সমাজ সেবা করতে হবে। সমাজ সেবা ও জনপ্রতিনিধি একে অন্যের পরিপূরক। আমি উপজেলাবাসীর কল্যানে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। হরিনাকুন্ডু উপজেলাকে আধুনিক হিসেবে রুপান্তরিত করতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদনে উৎসাহিত করতে চাই। এ জন্য চাই দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা। 


জানা যায়, আসন্ন উপজেলা নির্বাচনে হরিনাকুন্ডু উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন সাংবাদিক জাহিদ হাসান। জাতীয় নির্বাচনের পর সাধারণ মানুষ ও চায়ের দোকানে এখন শুধুই উপজেলা নির্বাচনের আলোচনা। 

জাহিদ হাসান হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সমভ্রান্ত পরিবার শের আলী ব্যাপারীর ৬ষ্ঠ  সন্তান। তিনি একাধারে সাংবাদিক নেতা। বর্তমানে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি হরিনাকুন্ডুর রঘুনাথপুরে শের আলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি । দীর্ঘদিন ধরেই তিনি সমাজ সেবার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি গরিব দুঃখী মানুষের জন্য সর্বদা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। হরিনাকুন্ডু এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় জমি দানসহ আর্থিক সহায়তা প্রদানেরও নজির রয়েছে জাহিদ হাসানের।


এ বিষয়ে ভায়না ইউনিয়নের বাকচুয়া গ্রামের মোক্তার হোসেন বলেন, সাংবাদিক জাহিদ হাসান একজন ভালো মানুষ। তিনি গরীব অসহায় মানুষের উপকার করে থাকেন আমরা এমন একজন মানুষকে উপজেলায় চাচ্ছি। 

রঘুনাথপুর গ্রামের আক্কাস আলী বলেন, জাহিদ হাসান আমাদের গ্রামের গর্ব রঘুনাথপুর গ্রামের মানুষ বিপদে পড়লে তিনি সব সময় পাশে এসে দাড়ান। জনপ্রতিনিধি না হয়েও নিজের পকেটের টাকা খরচ করে তিনি মানুষের চিকিৎসার খরচ দেন। রমজান মাসে, শীতের সময় অসহায় মানুষের দান করে থাকেন।


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে জাহিদ হাসান বলেন, তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। এরই অংশ হিসেবে হরিনাকুন্ডু একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। তিনি বলেন, বিগত দিনে আমি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। সকলের দোয়া ও ভালোবাসায় তার আগামীর পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag
আরও খবর