প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মির্জাগঞ্জে চোর চক্রের সদস্য মা-ছেলে গ্রেপ্তার

আটককৃত চোর চক্রের সদস্য মা ও ছেলে।

পটুয়াখালীর মির্জাগঞ্জে পৃথকভাবে অভিযান চালিয়ে মোসা. রুজি বেগম (৫৫) ও নুরে আলম (২০) নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরির ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা দুজন সম্পর্কে মা-ছেলে এবং একটি পেশাদার চোর চক্রের সদস্য বলে দাবি পুলিশের।


বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।


আটককৃতরা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ও ছেলে। 



পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সুবিদখালী সোনালী ব্যাংক থেকে মাকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ওইদিন রাতেই নিজ বাড়ি থেকে ছেলেকে আটক করা হয়। এরা সুবিদখালী বাজারের ব্যাংক ও আশপাশ এলাকা থেকে বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছ থেকে কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নিত। ভুক্তভোগীদের অভিযোগের পর ওসির নির্দেশক্রমে এসআই ইব্রাহিম ও জহির সফলভাবে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে।  



মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, আসামীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। 

আরও খবর






deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে