ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সপ্তাহে ৩৬ ঘণ্টা উপবাস করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-02-2024 02:27:16 pm

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জীবনব্যবস্থার নতুন খবর জানা গেছে। তিনি খাদ্যাভ্যাসের জন্য তৈরি করেছেন একটি সময়সূচি। যেখানে প্রতি সোমবার কিছুই খান না এবং সপ্তাহের ৩৬ ঘণ্টা উপবাস থাকেন তিনি।


প্রতি সপ্তাহের রবিবার বিকাল ৫টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত ৩৬ ঘণ্টা উপবাস করেন ৪৩ বছর বয়সী ঋষি সুনাক। এ সময় তিনি শুধু পানি, চা অথবা ব্ল্যাক কফি পান করেন।


বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে মি. সুনাক বলেন, ভারসাম্যপূর্ণ জীবনধারার অংশ হিসেবে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এর অংশ হিসেবে আমি প্রতি সপ্তাহের শুরুতে উপবাস করার চেষ্টা করি। যদিও প্রত্যেকে এটি আলাদাভাবে করে।


তবে মিষ্টিজাতীয় খাবারের প্রতি ‌প্রধানমন্ত্রীর দুর্বলতা রয়েছে। তিনি সপ্তাহের বাকি অংশে তার পছন্দের চিনিযুক্ত সব খাবারের প্রতি ঝুঁকে পড়েন।


তিনি স্বীকার করে বলেন, আমার সমস্যা হলো আমি চিনিযুক্ত জিনিস পছন্দ করি। পুরো সপ্তাহে প্রচুর চিনিযুক্ত পেস্ট্রি এবং অন্য সব খাবার খাই। কারণ আমি এসব খাবার পছন্দ করি। চাকরির কারণে আমি আগের মতো ব্যায়াম করতে পারি না। তাই সপ্তাহের শুরুতে নিজেকে একটু পুনঃস্থাপন করি।


প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র সানডে টাইমসের বরাতে জানিয়েছে, এটা সত্য যে তিনি প্রতি সোমবার কিছুই খান না। এদিন তিনি ঘুরতে যান অথবা নিজ কার্যালয়ের কাজে প্রস্তুতি নেন। এটি একটি শৃঙ্খলা, কেন্দ্রবিন্দু ও দৃঢ় সংকল্প, যা তিনি তার জীবন ও কাজের সব ক্ষেত্রে বাস্তব প্রমাণ দেখেন।


হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা অনুসারে, ঋষি সুনাকের এই অভ্যাস স্ট্রেসের বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে।


ইউনিভার্সিটি অব বাথের অধ্যাপক জেমস বেটস উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ৩৬ ঘণ্টা উপবাসের পদ্ধতির বিপরীতে একটি সীমাবদ্ধ ক্যালোরি ডায়েট, যা শরীরকে উপবাসের অবস্থায় রাখে না। এর মানে তার শরীর স্বাভাবিক শক্তি সঞ্চয় ব্যবহার করে।


স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ পদ্ধতিতে উপবাস করলে স্বাস্থ্য ধরে রাখা যায়। কিন্তু সবার শরীরের পক্ষে এটা মানানসই নয়। যদিও উপবাস ওজন কমাতে সাহায্য করতে পারে, তবে এর নেতিবাচক দিকগুলি যেমন পেশী ক্ষয় হতে পারে এবং কম শক্তির মাত্রার কারণে শারীরিক কার্যকলাপ হ্রাস পেতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও খবর