গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মামলায় জর্জরিত ব্যবসায়ী আব্দুল মান্নান, শত্রুতার স্বীকারে অসহায় পরিবার


হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ গ্রামের কালা মিয়া মাতব্বর বাড়ি প্রকাশ ওসমান আলী মেম্বারের বাড়ীর মৃত জেবল হোসেনের পুত্র আবদুল মন্নান (৪৫)। দীর্ঘদিন যাবৎ তিনি মোহরায় ক্ষুদ্র একটি দোকানে ব্যবসা করে আসছেন। পশ্চিম মোহরা শামসুদ্দিন মাজার গেইট ব্যবসায়ী সমিতির সভাপতিও তিনি। তার এলাকার সহ ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশের কিছু মানুষ শত্রুতা ও হিংসা করিয়া মিথ্যা মামলায় জড়িয়ে ব্যবসায়ী আব্দুল মান্নানকে জেল হাজতে পাঠিয়েছেন বলে দাবী তার পরিবারের। তার পরিবারের স্ত্রী, মা ও তিন কন্যা সন্তান সহ বসবাস করে। বর্তমানে তাদের ঘরের রোজগারের মাধ্যম আব্দুল মান্নানের ব্যবসা প্রতিষ্ঠান। তার গ্রেফতারের পর পরপরই ব্যবসা প্রতিষ্ঠানটি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় তিন কন্যা সন্তান সহ, স্ত্রী-মাতার সংসারে চলছে অভাব-অনটন। স্কুলে যাওয়া সহ বন্ধ হয়েছে তার তিন কন্যা সন্তানের। আশেপাশের ব্যবসায়ী সহ স্থানীয় লোকজনের সহিত ঘটনার সত্যতা জানতে গিয়ে শোনা যায়, আব্দুল মান্নান একজন সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী। কোন রাজনৈতিক সংগঠন সহ কোন প্রকার অসমাজিক কাজে তিনি লিপ্ত ছিলেন না। শুধু মাত্র শত্রুতার কারণেই তার আজ এই অবস্থা। তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছেন কিছু হিংসুটে মানুষ। কি অপরাধ ছিল মান্নানের? জনগণের কাছে বিচার প্রার্থী পরিবার সহ স্থানীয় মানুষের।

Tag
আরও খবর