জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫

উলিপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষে ১ বৃদ্ধের মৃত্যু


 কু‌ড়িগ্রামের উলিপুরে বিরোধপূর্ণ জ‌মি নিয়ে সংঘর্ষে নুর হোসেন (৬৫) নামে এক ব‌ৃদ্ধের মৃত‌্যু হয়েছে।
  ঘটনা‌টি ঘটে শ‌নিবার (৩ ফেব্রুয়া‌রি) সকা‌ল ৭টার দিকে উপজেলার ধরণীবা‌ড়ি ইউনিয়নে। এ ঘটনায় আবু জাফর‌ ও রানু মিয়া নামে দুই জনকে গ্রেফতার ক‌রা হয়েছে বলে পুলিশ জানায়।
 পু‌লিশ ও স্থানীয় জনগণ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের দিগর মাল‌তিবা‌ড়ি গ্রামের মৃত জোনাব উদ্দিনের দুই ছেলে নুর হোসেন ও নুর মোহাম্মদের সঙ্গে প্রতিবে‌শি সাবেক ইউপি সদস‌্য সামছুল ইসলাম ও নুরুজ্জামান গং‌দের ৫৭ শতক জ‌মি নিয়ে বিরোধ চলে আস‌ছিল।
 ওই জ‌মিতে ধানের চারা রোপণ করা নিয়ে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে শ‌নিবার সকাল সাড়ে ৭টার দিকে  জ‌মিতে দুই পক্ষই চারা রোপণের জন‌্য পানি সেচ দিতে যায়। এ সময় নুর হোসেন ও ভাই নুর মোহাম্মদের সঙ্গে সামছুল ইসলাম, নুরুজ্জামান এবং তাদের লোকজনের প্রথমে বাক‌বিতণ্ডা পরে মারামা‌রি শুরু হ‌য়। এক পর্যায়ে সামছুল, নুরুজ্জামান, আব্দুল জ‌লিল, মুকুল মিয়া তাদের দলবল নিয়ে নুর হোসেন ও নুর মোহাম্মদকে ‌লাঠিসোটা নিয়ে বেধড়ক মার‌পিট শুরু করে। তাদের বাঁচাতে নুর হোসেনের স্ত্রী সোবেদা বেগম ও নুর মোহাম্মদের স্ত্রী জোসেফা বেগম এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। পরে নুর হোসেনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চি‌কিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত‌্যু ঘোষণা করেন।
 এলাকাবাসী আরো জনান, মারামা‌রির পর ওই জ‌মিতে ধানের চারা রোপণ করেন দুর্বৃত্তরা। পরে মৃত‌্যুর খবর‌টি ছ‌ড়িয়ে পড়লে তারা পা‌লিয়ে যায়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।


আরও খবর