চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছেলের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন মা

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ কবি ও কথাসাহিত্যিক মনিরুল ইসলাম মুকুলের লেখা ‘সময়ের ইতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন লেখকের মা মোছাঃ ফাতেমা বেগম।

শনিবার (২রা ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ২য় তলায় এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাশফিয়া ইয়াসমিন অন্বা, গ্রন্থ আলোচক হিসেবে বাংলা বিভাগের প্রভাষক মোঃ খাইরুল ইসলাম, এবং অতিথি হিসেবে লেখক ও গবেষক জনাব মোঃ আবু বকর সিদ্দীক,সংগঠক ও সমাজসেবক জনাব রওশনুল হক তুষার উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্টানে লেখক বলেন,’আমার বিশ্ববিদ্যালয়ে আমার মাকে দিয়ে আমার বইয়ের মোড়ক উন্মোচন করাতে পেরে সত্যি আমি আনন্দিত! জীবনের আঁকাবাঁকা এই পথে মা ছিলো আমার উৎসাহ আর অনুপ্রেরণার উৎস। যখনই জীবন থমকে গিয়েছে, তখনই আমার মা পাশে ছিলেন।
“সময়ের ইতিকথা” আমার প্রথম উপন্যাস এবং চতুর্থ গ্রন্থ। উপন্যাসটিতে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার চরাঞ্চলের সাধারণ মানুষগুলোর দৈনন্দিন জীবনের গল্পগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । জীবন কখনো থমকে যায়, জীবন বয়ে চলে জীবনের গল্পের মতোই। সময়ের ইতিকথাও এর বাইরে নয়।
বইটি প্রকাশ করেছেন রংপুরের আইডিয়া প্রকাশন। প্রচ্ছদ শিল্পী সাকিল মাসুদ। ঢাকার অমর একুশে বইমেলা-২০২৪ এর ৫৭৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।’

লেখকের মা মোছাঃ ফাতেমা বেগম বলেন,”আমার ছেলে অনেক কষ্ট করে আজকের এই জায়গায় এসেছে। আমি আমার সন্তানের এই অর্জনে অনেক বেশি আনন্দিত।”

Tag
আরও খবর

6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১৩ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৭ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৫৭ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে