ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

বছরে ৪ বার শিক্ষক নিয়োগ দিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-02-2024 04:29:23 pm

শিক্ষক সংকট মেটাতে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বছরে অন্তত ৪ বার শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিতে বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন।


মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি, প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয় এনটিআরসিএকেই করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, দেশের সকল শিক্ষা বোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সমন্বয় করে এনটিআরসিএর সক্ষমতা বৃদ্ধির প্রতি তিনি গুরুত্বারোপ করেন।’


শিক্ষক নিয়োগকে আরো ত্বরান্বিত করতে যদি এমপিও নীতিমালায় সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সে বিষয়ে সুপারিশ করতে তিনি এনটিআরসিএর প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় এনটিআরসিএর চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর