অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

দাগনভূঞাতে কোরআনের ২২ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা


দাগনভূঞায় ২২জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর মমারিজপুর এলাকার দারুল কুরআন ওয়াস্সুন্নাহ কাসেমুল উলূল মাদ্রাসার আয়োজিত এক অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের এই পাগড়ি প্রদান করা হয়। 


শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপ উত্তীর্ণ এসব শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সাঈদ আহমদ মুজাদ্দেদী। 


বিশেষ অতিথি ছিলেন চর লক্ষীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল মনসুর মোহাম্মদ নূরুল আফসার, দারুল উলুম কুঠিরহাট মাদ্রাসার মুহতামিম মুফতি জুবায়ের হোসেন মাওলানা ইব্রাহীম, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ ইব্রাহীম সরদার, মুহাদ্দিস মাওলানা মোঃ নেজাম উদ্দিন, মুহাদিদ্দস নাজেমে তালেমান রবিউল হক, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ তাহের পন্ডিত, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, চর মজলিসপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডেও ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম ও মাতুভূঞা ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। 


আমন্ত্রিত অতিথিরা বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাঁদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাঁদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।

Tag
আরও খবর