রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মালেকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

আসন্ন ৬ষ্ঠ ডোমার উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক সরকার।

আজ শুক্রবার (৯ই ফেব্রুয়ারী) পবিত্র জুম্মার নামাজে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হয়।

মোঃ আব্দুল মালেক সরকার বর্তমানে ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত ২০২২ সালের ৩১শে জুলাই থেকে ডোমার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এর আগে, নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।

চেয়ারম্যান পদে লড়াই করার কথা জানিয়ে মোঃ আব্দুল মালেক সরকার বলেন, বিগত ৫ বছর যাবৎ আমি ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের জন্য আমার শ্রমের প্রতিদান স্বরূপ জনগণ আমাকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার দাবি জানান। আমিও তাদের সাথে একমত হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলাম। ইনশাআল্লাহ, ডোমারকে স্মার্ট ও মডেল উপজেলায় পরিণত করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

Tag
আরও খবর