বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

চাটখিলের কৃতি সন্তান ওমর এফ নিউটন- এর কাব্যগ্রন্থ "এবার তোরা মানুষ হ" এর মোড়ক উন্মোচন



ওমর এফ নিউটন- এর ব্যতিক্রমধর্মী কাব্যগ্রন্থ "এবার তোরা মানুষ হ" এর মোড়ক উন্মোচন আড়ম্বপূর্ণ  আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আয়ারল্যান্ডের লিমেরিকে। লিমেরিকবাসীর সৌজন্যে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থটি উন্মোচিত হলো।


অনুষ্ঠানে লিমেরিকসহ আয়ারল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিবৃন্দ উপস্থিত ছিল দেখার মত। দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ ও স্থানীয় অধিবাসীগণ বইটির লেখক ওমর এফ নিউটনকে শুভেচ্ছা জ্ঞাপন করেন ও ”এবার তোরা মানুষ হ’’ বইয়ের সাফল্য কামনা করেন।


আগত অতিথিগণও তাঁদের বক্তব্য প্রদান করেন। বক্তব্যে বক্তারা বইটির ভিন্নতা ও ব্যতিক্রমতার বিষয়ে ভূয়সী প্রশংশা করেন। বইটি যে গতানুগতিকের ছেয়ে আলাদা তা বক্তাগণ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন। বক্তব্যের মাঝে মাঝে ছিল ”এবার তোরা মানুষ হ’’ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি। কবিতাগুলি উপস্থিত দর্শকদেরকে বিমোহিত করে।


জনাব ওমর এফ নিউটন তাঁর বক্তব্যের শুরুতে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর আয়ারল্যান্ডে অন্য যেসব লেখকের যে বইগুলো প্রকাশিত হয়েছে অথবা হবে সেগুলোর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। বক্তব্যের শেষাংশে তিনি ”এবার তোরা মানুষ হ’’ বইয়ের নামের ব্যাখ্যা বিশ্লেষণ করেন ও বই পরিচিতি তুলে ধরেন।


অল বাংলাদেশি এ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই) এর প্রেসিডেন্ট ও কবি জনাব ডাঃ জিন্নুরাইন জায়গিদার, লিমেরিকের কাউন্সিলর, মেট্রোপলিটন মেয়র জনাব আজাদ তালুকদার, আবাইয়ের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার এবং বিশিষ্ট সমাজসেবক মুস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠান অলংকৃত করেন। জনাব মুস্তাফিজুর রহমান বাংলাদেশে অবস্থান করায় অনলাইনে যোগদান করে তাঁর শুভেচ্ছা প্রদান করেন।


অনুষ্ঠানের শেষার্ধে ”এবার তোরা মানুষ হ’’ বইয়ের লেখক ওমর এফ নিউটন কিছু কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন। তিনি কিছু কবিতার ব্যাখ্যাও বিশ্লেষণ করেন। এছাড়াও লেখকের সহধর্মিণী মুক্তা মতিন, শাহানা আক্তার স্নিগ্ধা, তাইবা শোভনী, কিশোরী ফারজানা আক্তার প্রাচী, রোকসানা আক্তার, মান্নান সরকার ও মিজানুর রহমান নাসিম কবিতা আবৃত্তি করেন।


জনাব জিন্নুরাইন জায়গীরদার ‘এবার তোরা মানুষ হ’ বইয়র লেখক ও বই সম্বন্ধীয় স্বরচিত এক অতিদীর্ঘ কবিতা আবৃত্তি করেন। সর্বশেষে সবাই সম্মিলিতভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং লেখক অতিথিদের সাথে কুশল বিনিময় করেন।


লিমেরিকবাসীর পক্ষ থেকে অনুষ্ঠানটির উদ্যোগ গ্রহণ ও সার্বিক আয়োজনে ভূমিকা রাখেন জনাব মনিরুল ইসলাম মনির ও কাউন্সিলর আজাদ তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মনিরুল ইসলাম মনির ও মোসাম্মৎ শম্পা লিলি।


‘’এবার তোরা মানুষ হ’’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় অনন্যা প্রকাশনীর ৩২ নং প্যাভিলিয়ন থেকে। বইটি রকমারি ডট কমেও পাওয়া যাচ্ছে। 


ওমর এফ নিউটন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কৃতি সন্তান। তিনি সবাইকে "এবার তোরা মানুষ হ " কাব্য গ্রন্থটি সংগ্রহ করার আহবান জানান।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৫ ঘন্টা ৬ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৫ ঘন্টা ১১ মিনিট আগে