রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারের আলোকবর্তিকা বিদ্যাপীঠে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে ভিলেজ কেয়ার গ্রুপ কর্তৃক পরিচালিত ‘আলোকবর্তিকা বিদ্যাপীঠ’ এর এসএসসি-২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ।

শনিবার (১০ই ফেব্রুয়ারী) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা ডুগডুগি বাজার এলাকায় ভিলেজ কেয়ার গ্রুপ কর্তৃক পরিচালিত আলোকবর্তিকা বিদ্যাপীঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক সরকার।

বিশিষ্ট শিক্ষাবিদ কুধীর চন্দ্র রায়ের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সুমন রেয়াজী প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সহ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর