শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

নড়াইলে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ ফ্রি, ফেয়ার এবং স্বচ্ছ হবে বললেন পুলিশ সুপার

আজ ১১ ফেব্রুয়ারি'২৪ (রবিবার) সকাল ০৭ঃ৩০ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে যোগদান করেন নড়াইল  পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান । 


পুলিশ সুপার  প্রথমে প্যারেড কমান্ডার প্রদত্ত সালাম গ্রহণ করেন। পরে প্যারেড পরিদর্শন করেন। পরিশেষে পুলিশ সুপার মহোদয় সকল জেলা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করায় মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ দিয়েছেন। এছাড়া মাননীয় নির্বাচন কমিশনার ও মাননীয় আইজিপি মহোদয় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় ধন্যবাদ দিয়েছেন। অতঃপর তিনি বলেন, নড়াইল জেলার যেমন উন্নতি হচ্ছে তেমনি জেলা পুলিশেরও উন্নয়ন সাধন করতে হবে। স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে স্মার্ট পুলিশ হতে হবে। চলতি মাসেই পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট হবে। তিনি কঠোরভাবে জানিয়ে দেন পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ ফ্রি, ফেয়ার এবং স্বচ্ছ হবে। কেউ যেন ভুল পথে পা দিয়ে কোথাও কোন টাকা পয়সা লেনদেন না করে এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জসহ সকল পুলিশ সদস্যদের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ পুলিশ সব ধরনের দুর্নীতির ঊর্ধ্বে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়াও পুলিশ সদস্যদের ডিউটিরত অবস্থায় পরস্পরের প্রতি সোহার্দপূর্ণ আচরণ করতে বলেন । 


এ সময়ে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ডিআইও-১, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা; টিআই-১ সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর