শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে পৃথক অভিযানে ১০হাজার ৪শ ইয়াবাসহ আটক-২ ; পলাতক-২

কক্সবাজার র‌্যাব-১৫ এর আভিযানিক দল টেকনাফ উপজেলার নাজির পাড়া ও হ্নীলা নাটমোরা পাড়ায় পৃথক অভিযান চালিয়ে ১০হাজার ৪শ ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ২জনকে পলাতক আসামী করা হয়েছে। 


সুত্র জানায়, গত ১০ফেব্রুয়ারী সন্ধ্যা সোয়া ৭টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল বসত-বাড়িতে কয়েকজন মাদক কারবারী অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পলায়নের চেষ্টাকালে নাজির পাড়ার নুরুল ইসলামের পুত্র মাদক কারবারী ইয়াছিন (২৪) কে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর দুইজন মাদক কারবারী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও বসত-ঘর তল্লাশী করে ৬হাজার ৪শ ইয়াবা উদ্ধার করা হয়।



এছাড়া সকাল সাড়ে ৮.৩০টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল হ্নীলা ইউপির নাইটমোড়া পাড়াস্থ ফুলের ডেইল রাস্তার মাথায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪হাজার ইয়াবাসহ নাটমোরা পাড়ার আবুল হাশেমের পুত্র মাদক কারবারী নুর হোসাইন (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। 


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, পৃথক অভিযানে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Tag
আরও খবর