সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে শাবান মাসের চাঁদ দেখা গেছে লাইলাতুন নিসফ মিন শাবান: ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত,



বাংলাদেশের আকাশে আজ (১১ ফেব্রুয়ারি ২০২৪) পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গিয়েছে। 

আগামীকাল ১২ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। 

২৫ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে পালিত হবে লাইলাতুন নিসফ মিন শাবান বা মধ্য শাবানের রাত (শবে বরাত)। 

২৬ ফেব্রুয়ারি সোমবার সরকারি ছুটি থাকবে।

 রমাদান মাস শুরুর সম্ভাবনা ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার


নবীজি (সা) শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতেন যে মনে হত; 

তিনি যেন সারা মাসই সিয়াম পালন করছেন। অর্থাৎ অনেক বেশি নফল সিয়াম রাখতেন। 

তাই আমাদের উচিত নিজেদের এবং পরিবারের অন্যান্য সবাইকে নিয়ে সাধ্য মত বেশি বেশি সিয়াম পালন করা। 

এটা ইনশাআল্লাহ রামাদানে আমাদেরকে আরও বেশি মুত্তাক্বী হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

 আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন।


এই মাসের একটি গুরুত্বপূর্ণ রাত হচ্ছে "লাইলাতুন নিসফ মিন শাবান" বা শাবান মাসের মধ্য রজনী। 


যা আমাদের সমাজে শবে বরাত নামে প্রচলিত।

 শবে বরাতে হিংসা-বিদ্বেষ পোষণকারী এবং শিরককারী ব্যতীত সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। 

এ রাতের এই বিশেষ ফজিলতটি হাসিল করার জন্য আমাদের মনকে বিদ্বেষমুক্ত এবং শিরকমুক্ত করতে হবে।

 আল্লাহ আমাদের সবাইকে হিংসা ও শিরকমুক্ত হয়ে লাইলাতুন নিসফ মিন শাবানের ফজিলত হাসিল করার তাওফিক দান করুন।


অন্যান্য বিশেষ দিবস বা রজনীর মত এ রাতকে কেন্দ্র করে অনেক ভুল ধারণা এবং বিদআত সমাজে প্রচলিত আছে।

 এই রাতের ফজিলত, সুন্নাহ সমর্থিত আমল এবং বর্জনীয় বিদআতগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে।


আল্লাহ আমাদেরকে প্রচলিত ভুলভ্রান্তি থেকে 

মুক্ত রেখে সুন্নাতের উপর আমল করার তাওফিক দান করুন, আমীন।

Tag
আরও খবর