চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের সংবিধান ও আমার প্রশ্ন - (পর্ব ২)

Md Nazmul Hasan ( Contributor )

প্রকাশের সময়: 12-02-2024 06:56:16 am

লেখক মোঃ নাজমুল হাসান। © ফাইল ছবি

◾মোঃ নাজমুল হাসান : বর্তমান সময় গ্লোবাল বিশ্বায়নের যুগ। এখন আমরা প্রতিনিয়ত বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছি। ২০২৩ সালে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল তার বাজেট বক্তৃতা বলেছিলেন বর্তমানে ১কোটি ৪৯লাখ বাংলাদেশী বিশ্বের ১৭৬ টি দেশে ওয়ার্কার হিসেবে নিয়োজিত আছে। ইউনেস্কোর সর্বশেষ ডাটা অনুযায়ী ২০২৩ সালে রেকর্ড ৫২,৭৯৯ ছাত্র দেশ ছেড়েছে বিদেশে উচ্চশিক্ষার জন্য। এছাড়াও ৭৫ লাখ বাংলাদেশি অভিবাসী যারা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে তাদের মধ্যে ইমিগ্রেশন ও প্রায়োগিক সুবিধার্থে অনেকে বিভিন্ন দেশে দ্বৈত নাগরিকত্ব নেন। তারা সকলেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে। তারই প্রতিফলিত রূপ ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ বিশ্বের সপ্তম রেমিটেন্স প্রাপ্ত দেশ। তাদের এতো অবদানের পরেও কি আমরা তাদের যথাযথ সম্মান, মর্যাদা দিতে পারছি? প্রায়সই সংবাদের শিরোনামে দেখতে পাই এয়াপোর্টে তাদের হেনস্থা ও নানান সমস্যা পোহানোর কথা। 




কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে আইন প্রণয়নে তাদের কোন প্রতিনিধিত্ব নেই। কারণ বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৬৬ তে "সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা" সম্পর্কে বলা হয়েছে। সেখানে ৬৬(২)(গ) তে বলা আছে 'কোন বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন কিংবা কোন বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করে' তখন তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে অযোগ্য বলে বিবেচিত হবেন। অন্যান্য স্থানীয় সব নির্বাচন (যেমন পৌরসভা মেয়র, সিটি মেয়র, উপজেলা চেয়ারম্যান ইত্যাদি) করতে পারলেও দ্বৈত নাগরিকরা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ফলে সংসদে দ্বৈত নাগরিকদের প্রতিনিধিত্ব নেই।




এই বাঁধা বা প্রতিবন্ধকতা যে কেন রাখা হয়েছে তা আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না। দ্বৈত নাগরিকরা সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন এমনকি প্রধান বিচারপতি হতে পারবেন তাতে সাংবিধানিক কোন বাঁধা নেই। এখনও সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি আছেন যারা দ্বৈত নাগরিক। এখন প্রশ্ন কে বেশি গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন - সংসদ সদস্য না সুপ্রিম কোর্টের বিচারপতি? নিশ্চয়ই সুপ্রিম কোর্টের বিচারপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বলা হয় সংবিধানের গার্ডিয়ান। তারা শপথ নেন সংবিধান রক্ষার কিন্তু সংসদ সদস্যদের সংবিধান রক্ষার শপথ নিতে হয় না। ওয়ারেন্ট অব প্রেসিডেন্টে অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংসদ সদস্যদের উপরে। তাছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদার মেয়র যদি দ্বৈত নাগরিক হতে পারেন তাহলে সংসদ সদস্য না হতে পারার কোন যুক্তিসঙ্গত কারণ পরিলক্ষিত হয় না। 




তাই আমি মনে করি সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদ সংশোধন করে দ্বৈত নাগরিকদের সংসদ সদস্য হওয়ার পথে বাধা দূর করা।



লেখক: মোঃ নাজমুল হাসান

শিক্ষার্থী, আইন বিভাগ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।



আরও খবর





deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

১২ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

২০ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে