রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ইসলামিক ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ডোমার আইডিয়াল একাডেমির সাফল্য

উপজেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় নীলফামারীর ডোমার আইডিয়াল একাডেমির ১০ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীদের হাতে সনদ বিতরণ করা হয়েছে।

ডোমার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণী অনুষ্ঠানে উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ হেফাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন।

ডোমার আইডিয়াল একাডেমির প্রতিনিধি হিসেবে হামদ/নাত ক-গ্রুপে ১ম স্থান অধিকার করেছেন পঞ্চম শ্রেণির ছাত্র আমান উল্লাহ আমান, খ-গ্রুপে ১ম হয়েছেন অষ্টম শ্রেণির ছাত্রী মোবাশ্বেরা ইসলাম, কোরআন তেলাওয়াতের খ-গ্রুপে প্রথম হয়েছেন অষ্টম শ্রেণির ছাত্রী লাজিনা আক্তার, ২য় হয়েছেন অষ্টম শ্রেণির মোবাশ্বেরা ইসলাম ও ৩য় হয়েছেন দশম শ্রেণির ছাত্রী আনিকা।

এছাড়া আজানের ক-গ্রুপে ৩য় হয়েছে চতুর্থ শ্রেণির সাদিক, কবিতা আবৃত্তিতে ৩য় হয়েছে ৫ম শ্রেণীর ছাত্রী মালিহা, রচনা প্রতিযোগিতায় খ-গ্রুপে ২য় হয়েছে ৭ম শ্রেণির ওয়াকিয়া আক্তার রক্তি ও গ-গ্রুপে ২য় হয়েছে ১০ম শ্রেণির ছাত্রী আনিকা, ৩য় হয়েছে ১০ম শ্রেণির ছাত্রী নেহা।

ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোঃ মোসলেহুদ্দীন শাহ কোরাইশী তাদের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আরও কঠোর, পরিশ্রমি হওয়ার পরামর্শ প্রদান করেছেন।

Tag
আরও খবর