ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মেট্রোরেলের ১৬ স্টেশনে বসছে এটিএম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-02-2024 10:04:11 am

মেট্রোরেলের স্টেশন গুলোতে বসানো হচ্ছে এটিএম। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এই উদ্যেগ নেয়া হয়েছে। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ এর ১৬টি মেট্রোরেল স্টেশনে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) স্থাপন করতে যাচ্ছে।


গত মঙ্গলবার রাতে গণমাধ্যমকে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান। তিনি বলেন, এর আগেও আরেকটি বেসরকারি ব্যাংক তাদের এটিএম বসানোর কাজ শুরু করেছিলেন। কিন্তু এখনো চালু হয়নি।


এদিকে আজ ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এর উপস্থিতিতে গতকাল রাজধানীর দিয়াবাড়িতে ডিএমটিসিএল কার্যালয়ে এতদ্বসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ডিএমটিসিএল কোম্পানি সেক্রেটারি (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ আব্দুর রউফ। অনুষ্ঠানে আলী রেজা ইফতেখার বলেন, ‘মেট্রোরেল স্টেশনগুলোতে ইবিএল এটিএম স্থাপনের সুযোগ প্রদানের জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।


আমি আশাকরি মেট্রোরেল ব্যবহারকারীরা আমাদের আধুনিক এটিএম বুথ সেবা থেকে বিশেষভাবে উপকৃত হবেন। ঢাকা নগরবাসীদের কল্যানে আমরা ভবিষ্যতেও ডিএমটিসিএল এর সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী।’ এমএএন ছিদ্দিক বলেন, ‘গ্রাহকদের অধিকতর সুবিধা নিশ্চিতে ইবিএল এর সঙ্গে পার্টনারশীপ করতে পেরে আমরা আনন্দিত। মেট্রোরেল ভ্রমণকে আরও নির্ঝঞ্ঝাট ও উপভোগ্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহ্সান উল্লাহ্ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং প্রধান আমীন মোঃ মেহ্দী হাসান এবং হেড অফ এডিসি মীর রেহান ইমিতিয়াজ প্রমুখ।


বর্তমানে সারা দেশে ইবিএল এর ২৪০টি এটিএম, ৫৬টি সিআরএম এবং ৩৫টি আরটিডিএম চালু রয়েছে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে