শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

মায়ানমারে পাচারের প্রস্তুতিকালে টেকনাফে বিপূল পরিমাণ সয়াবিন তৈল বোঝাই গাড়ি ঔষুধ ও ময়দাসহ পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৮শ ৯৫ বোতল ভোজ্য সয়াবিন তৈল বোঝাই জীপ গাড়ি, বিপূল পরিমাণ ঔষুধ ও ১০বস্তা ময়দাসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। 


সুত্র জানায়,গত ১২ফেব্রæয়ারী ভোর সাড়ে ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সংবাদে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে অন্য দেশে পাচারের উদ্দেশ্যে কতিপয় পাচারকারী ভোজ্য তৈলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য পাচারের তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির হাতিয়ারঘোনার জনৈক আবুল বাশার হাজির মুরগির খামার সংলগ্ন ভিটা এলাকায় বিশেষ অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পলায়নের চেষ্টাকালে হাতিয়ার ঘোনার আবুল বশরের পুত্র আবদুল মান্নান (২৪) এবং মৃত হাছন আলীর পুত্র আলী হোসেন (৪৫) নামে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১টি জীপ গাড়িসহ ৮শ ৯৫টি বোতলে ৪হাজার ৪শ ৭০লিটার ভোজ্য সয়াবিন তৈল, বিভিন্ন প্রকারের ১লাখ ৩৬হাজার ৫শ ৫০পিস ঔষধ ও ১০বস্তায় মোট ৫শ কেজি ময়দা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১১লাখ ৮০হাজার টাকা।


স্থানীয় সুত্রে জানা যায়,সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী মায়ানমারে যুদ্ধাবস্থার কারণে দেশটিতে তৈল, ঔষধ ও খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যের ব্যাপক ঘাটতি এবং দ্রব্যমূল্যের প্রচন্ড উর্ধ্বগতি দেখা দেয়। এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় প্রভাবশালীদের যোগ-সাজশে সাগর ও নাফনদী উপকূলের বিভিন্ন পয়েন্ট দিয়ে এসব পণ্য ওপারে পাচার হয়ে আসছিল। গ্রেফতারকৃতরা এই চোরাচালানের সাথে জড়িত এবং তাদের পরস্পর-পরস্পরের সহযোগিতায় দেশের বিভিন্ন কোম্পানী থেকে পাইকারি দামে ভোজ্য তৈল, ঔষধ, ময়দা এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ক্রয় করে নিজেদের হেফাজতে মজুদ করত। পরে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য নদী ও সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে অবৈধভাবে চোরাইপথে এ দেশ হতে পার্শ্ববর্তী দেশে পাচার করত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।  


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,গ্রেফতারকৃত চোরাকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর