ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

টেকনাফে ভূমিধ্বসের আগাম পদক্ষেপ গ্রহণের সহায়তা প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত



ঘূর্ণিঝড় ও বন্যার পূর্বাভাসের সতর্কতার ব্যবস্থা থাকলেও ভূমিধ্বসের মতো প্রাকৃতিক দুর্যোগের স্থায়ী ও আইনগতভাবে স্বীকৃত কোনো ব্যবস্থা নেই। এতে হঠাৎ করে হওয়া ভূমিধসে জানমালের ব্যাপক ক্ষতির মুখে পড়েন টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। এই ক্ষতি এড়াতে ভূমিধসের আগাম সতর্কতা বিষয়ে একটি পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। এতে বৃষ্টিপাতের পরিমাণের ওপর নির্ভর করে ঝুঁকিপূর্ণ এলাকা নিরূপণ করে অধিবাসীদের সতর্ক করা ও সরিয়ে নেওয়া হয়।


এই উপলক্ষে কক্সবাজারের টেকনাফে ভূমিধ্বসের পূর্বে সতর্কতা ও আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণে সহায়তামূলক প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী।


ভাসানচরের উদ্দেশে কক্সবাজার ক্যাম্প ছাড়লো ২১৪৪ রোহিঙ্গা এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রবিউল হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার, কারিতাস বাংলাদেশের চট্টগ্রামস্থ প্রোগ্রাম অফিসার ডানিয়েল শিপু গোমেজ, পিও মাজহারুল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর জাবেদ মিয়াদাদ, প্রোগ্রাম ম্যানেজার সিআরএস আব্দুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর সোসেফ ত্রিপুরা, ডিআরআর স্পেশালিস্ট প্রিয়াংকা নাগ, সমন্বয়কারী এইচ এম আনোয়ার হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ, সিপিপির নেত্রী কুলসুমা বেগম প্রমূখ। উক্ত সভায় ভূমিধসের পূর্ব সতর্কতা এবং আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের বিভিন্ন বিষয় তুলে ধরে আলাপ আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।


Tag
আরও খবর