মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ইরানে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার জিতলেন তাসনিয়া ফারিণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-02-2024 06:25:44 am

ইরানের ঐতিহ্যবাহী ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘ফাতিমা’ চলচ্চিত্রের স্বীকৃতিস্বরূপ আউটস্ট্যান্ডিং আর্টিস্টিক কন্ট্রিবিউশন ক্যাটাগরিতে এ পুরস্কার উঠেছে তাঁর হাতে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে নিশ্চিত করেছেন ফারিণ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উৎসবের ইস্টার্ন ভিস্তা বিভাগে প্রদর্শিত হয় ফারিণের চলচ্চিত্রটি। এ বিভাগে প্রতিযোগিতা করেছে এশিয়ান-ইসলামিক দেশের চলচ্চিত্রগুলো। পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন না অভিনেত্রী। তাঁর হয়ে মঞ্চে এ পুরস্কার গ্রহণ করেছেন সিনেমাটির নির্মাতা ধ্রুব হাসান। তা উল্লেখ করে ফারিণ লিখেছেন, ‘আমার ফিল্ম ফাতিমার জন্য ইস্টার্ন ভিস্তা বিভাগে আমাকে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ। ইচ্ছে ছিল আরও একদিন থেকে নিজের হাতে পুরস্কার গ্রহণের, কিন্তু থাকতে পারলাম না। তবে আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন পরিচালক ধ্রুব হাসান ভাইয়া। এর চেয়ে আনন্দঘন মুহূর্ত আর হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটি সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।’ এবারের ফজর চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘সিচুয়েশন অব মাহদি’। এটি নির্মাণ করেছেন হাদি হেজাজি ফার। এ ছাড়া ‘নাইট গার্ড’ চলচ্চিত্রের জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন রেজা মীর কারিমি। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তান্নাজ তাবাতাবায়ি। ‘উইদাউট হার’ চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আমিন হাইয়ায়ি। ‘লাস্ট স্নো’ চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুতে ফাতিমা নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন ফারিণ। ধ্রুব হাসান পরিচালিত এই সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় একজন নারীর চ্যালেঞ্জকে ঘিরে। ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন পান্থ কানাই, ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, আয়েশা মনিকা, এবিএম সুমন প্রমুখ। দেশের মাটিতে চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৫১ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫৭ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে