রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডিসিএলের ৭ম সিজনের ট্রফি উন্মোচন অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলায় ‘দুঃখ চাষা লীগ’ এর ৭ম আসরের পর্দা উঠছে শুক্রবার। এবারের ডিসিএল ক্রিকেট টুর্নামেন্টের চাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ। টুর্নামেন্টের ১৬টি দলের অধিনায়কদের উপস্থিতিতে ট্রফিগুলো উন্মোচিত হয়।

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) বিকালে উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ডিসিএলের সপ্তম আসরের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এসময় ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী সহ সাবেক কৃতি ক্রিকেটার, আয়োজক কমিটির সদস্যবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬ দলের অধিনায়ক ও সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

এবারের আসরের ১৬টি দল হলো—নীলফামারী বয়েজ, ডিমলা ক্রিকেট একাদশ, মেসার্স বাদল স্টোর, কাব্য সুপার স্টার, রংপুর ক্রিকেট একাদশ, মডার্ণ জুয়েলার্স, ভবানীপুর ক্রিকেট ইউনিয়ন, দেবীডুবা প্রধান পাড়া, জলঢাকা ক্রিকেটার্স, স্কোয়াড বি ডোমার, ট্যালেন্ট কোচিং সেন্টার, দেবীগঞ্জ ক্রিকেট একাদশ, শফি ওয়াইফাই পাগলাবাজার, সোনাহার ক্রিকেট একাদশ, জলঢাকা সবুজপাড়া ও ক্যাপ্টেনস একাদশ।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ও প্রথম ম্যাচে অংশগ্রহণ করবে—ট্যালেন্ট ক্রিকেট একাডেমি বনাম ক্যাপ্টেন্স একাদশ।

Tag
আরও খবর